শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

আফ্রিকার সেরা ফুটবলারের পুরস্কার জিতলেন লুকমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান ক্লাবটির হয়ে বিগত মৌসুমে ৪৫ ম্যাচে ১৭টি গোল করেছেন লুকমান। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০টি গোল। তার হ্যাটট্রিকের সুবাদেই ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলেছিল আটালান্টা। যার ফলে মরক্কোর তারকা আশরাফ হাকিমি, গিনির সেরহো গুইরাসিদের সরিয়ে আফ্রিকার সেরা হলেন নাইজেরিয়ার এই তারকা। 

জাতীয় দলের হয়েও তিনি ছিলেন উজ্জ্বল। নাইজেরিয়ার ইতিহাসে সপ্তম খেলোয়াড় হিসেবে তিনি এই খেতাব জিতেছেন। নাম লিখিয়েছেন এনওয়ানকো কানু, ভিক্টর ওসিমেন, রাশিদি ইয়েকিনির মতো তারকাদের সঙ্গে। একইদিনে জাম্বিয়া নারী দলের অধিনায়ক বারবারা বান্দা আফ্রিকার সেরা নারী খেলোয়াড়ের ‍পুরস্কার জিতেছেন। 
 
 

 

 চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন আদেমোলা লুকমান। এই মৌসুমে এখন পর্যন্ত ১২ গোল করেছেন তিনি। সবশেষ ম্যাচে তার গোলে এসি মিলানকে হারায় আটালান্টা। যার সুবাদে ক্লাব ইতিহাসেই টানা জয়ের নতুন রেকর্ড গড়েছিল ক্লাবটি। অন্যান্য সম্মাননার মধ্যে সেরা গোলরক্ষক হয়েছেন দক্ষিণ আফ্রিকার রনওয়েন উইলিয়ামস। সেরা ক্লাব তারকাও নির্বাচিত হয়েছেন এই গোলরক্ষক। সেরা তরুণ হয়েছেন এএস মোনাকোতে খেলা সেনেগালের তরুণ লামনে কামারা। এছাড়া সেরা কোচ হয়েছেন আইভোরি কোস্টের এমার্স ফেই, সেরা জাতীয় দলের দল আইভোরি কোস্ট এবং সেরা ক্লাব মিশরের আল-আহলি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit