বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আটক আ.লীগের ৭ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : মহান বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুবসহ ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ দুপুরের দিকে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মাহবুবসহ পাঁচজন সাভার স্মৃতিসৌধে ফুল দিতে আসেন। এ সময় তারা ফুলের ডালা থেকে আওয়ামী লীগের নাম মুছে দেয়।

তিনি জানান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম‍্যান মাহবুব, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী মিল্টনসহ সাত জনকে আটক করা হয়েছে।

ওসি আরও বলেন, আটক করে তাদের একটি কক্ষে রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ১৬ ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের নেতৃত্বে স্থানীয় ঢাকা-১৯ আসনের সংসদ সদস‍্যের কর্মীরা স্মৃতিসৌধে ফুল দিতে আসেন।

পরে খবর পেয়ে ডিবি পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ সেখানে এসে ফুলের তোড়াসহ সাত নেতাকর্মীকে আটক করে।

এছাড়া কিশোরগঞ্জে শহীদ স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগ নেতা মোতায়েম হোসেন স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit