শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার   ন্যাটোর সমর্থনে ‘আক্রমণাত্মক শক্তির’ মোকাবিলা করছে রুশ সৈন্যরা: পুতিন ওয়াহিদুল হত্যাকারীর ফাঁসির দাবীতে দুর্গাপুরে অবস্থান কর্মসুচী পানির নিচে সাড়ে ৩০০ হেক্টর জমির ধান , দিশেহারা কৃষক রাতে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ভারতের বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান! ভিনিসিয়ুসই কি তাহলে রিয়ালের ড্রেসিং রুমের ‘গুপ্তচর’? নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নোয়াখালীতে  নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

অবশেষে দেশের পর্দায় মেহজাবীন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : নাটকে বেশ জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। কিন্তু গত দুই বছর ধরে সিনেমায় নাম লেখানোর পর নাটকে অভিনয় করছেন না। তবে নাটক ছেড়ে দেননি বলে জানান তিনি। 

সিনেমার ব্যস্ততার জন্য নাটকে অভিনয় করতে পারছেন না। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। এটি ইতোমধ্যেই দেশের বাইরে বিভিন্ন উৎসবে অংশ নিয়েছে। তার দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ও একই পথে হাঁটছে। 

তবে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি তার কোনো সিনেমা। এবার সেটিই হচ্ছে। দেশের পর্দায় আসছেন তিনি। তার দ্বিতীয় সিনেমা সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ‘প্রিয় মালতী’ মুক্তি পাচ্ছে ২০ ডিসেম্বর, এমনটাই জানিয়েছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। এ সিনেমায় মেহজাবীনকে দেখা যাবে নিম্ন-মধ্যবিত্ত ঘরের একজন লড়াকু নারী চরিত্রে। 

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দেশের মানুষ আমার সিনেমাটি এবার দেখতে পারবে এটি আমার জন্য অনেক আনন্দের। এরই মধ্যে আমার অভিনীত দুটি সিনেমা বিভিন্ন উৎসবে প্রশংসা পেয়েছে। তবে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি না পাওয়ায় আমার ভক্তরা দেখতে পারেনি। এবার সেই সুযোগ হচ্ছে। আশাকরি সিনেমাটি সবাই ভালোবেসেই গ্রহণ করবেন।’ উল্লেখ্য, এ অভিনেত্রীর প্রথম সিনেমার আগেই দ্বিতীয় সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit