বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতা অবসানের চেষ্টায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মধ্যপন্থি নেতা ফ্রাঙ্কোইস বায়রো। শুক্রবার (১৩ ডিসেম্বর) বায়রোকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

গত ৪ ডিসেম্বর পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের ক্ষমতাচ্যুতি ফ্রান্সকে নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছিল। এখন নতুন প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রোযাতে দীর্ঘদিন ক্ষমতায় টেকেন সেটি নিশ্চিত করাই ম্যাক্রোঁর প্রধান কাজ। মিশেল বার্নিয়ে মাত্র তিনমাস প্রধানমন্ত্রী পদে টিকে ছিলেন। এমপি’রা তাকে ৯দিন আগে উৎখাত করেছে।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার প্রেসিডেন্টের মেয়াদের মাঝামাঝি সময় পার করছেন। তার নিয়োগ করা বায়রো হবেন এ বছরের চতুর্থ প্রধানমন্ত্রী। বিবিসি জানায়, ম্যাক্রোঁর মিত্র বায়রো দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেয়র এবং মোডেম পার্টির নেতা। নতুন প্রধানমন্ত্রী হিসাবে তার নাম ঘোষণার আগে দুইজনের মধ্যে দুই ঘণ্টা আলোচনা হয়েছে।

এলিসি প্রাসাদের ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ম্যাক্রোঁ বৃহস্পতিবারেই (১২ ডিসেম্বর) নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু পরে তিনি তা পিছিয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) নাম ঘোষণা করলেন।

ফ্রান্সে প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষোভের কারণে ৫৩ শতাংশ মানুষ সকারের পতন চাওয়ার সময়টিতেই সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বিশেষ ক্ষমতাবলে পার্লামেন্টে এমপি’দের ভোট ছাড়াই পাস করিয়ে নিয়েছিলেন তার বাজেট বিল। এর মধ্য দিয়ে বার্নিয়ে তার সরকারের অনাস্থা ভোটের মুখে পড়ার ঝুঁকি নিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তিনি ক্ষমতা হারান। নতুন প্রধানমন্ত্রীকে এখন পার্লামেন্টে পাসের জন্য একটি বাজেট তৈরির তাৎক্ষণিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

সূত্র- সিএনএন।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit