বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

‘মেসি আর্জেন্টিনার ইতিহাসেরও সেরা খেলোয়াড় নন।’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের আগে ক্রিস্টিয়ানো রোনালদোর বিতর্কিত সাক্ষাৎকার নিয়ে ফুটবলবিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিলেন পিয়ার্স মরগান। আরও একটি বিশ্বকাপ যখন দুয়ারে করা নাড়ছে এই ব্রিটিশ ব্রকাস্টার এবার ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের নিয়ে বিতর্ক উসকে দিয়েছেন। নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করে তিনি সেখানে লিওনেল মেসিকে রাখেননি। এমনকি মেসিকে আর্জেন্টিনারই সর্বকালের সেরা মানতে নারাজ তিনি।

এটি প্রথমবার নয় যে মরগান আর্জেন্টাইন মহাতারকার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলেন। বরাবরই তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি নিজের সমর্থন প্রকাশ করেছেন। তবে এবার তিনি শুধু মেসিকে ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকার পেছনে রাখেননি, বরং আরেক আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নিচে স্থান দিয়েছেন। এমনকি তিনি দাবি করেন, ‘মেসি আর্জেন্টিনার ইতিহাসেরও সেরা খেলোয়াড় নন।’

সবকিছুর শুরু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে, যখন ফুটবলফানিজ নামের একটি অ্যাকাউন্ট মরগানের সর্বকালের সেরা একাদশ শেয়ার করে। সেই দলে ছিলেন ফুটবল ইতিহাসের বহু কিংবদন্তি, তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় লিওনেল মেসির অনুপস্থিতি। মরগানের সর্বকালের সেরা একাদশে ছিলেন গর্ডন ব্যাঙ্কস, কাফু, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনি, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, লোথার ম্যাথাউস, রোনালদিনিয়ো, দিয়েগো ম্যারাডোনা, ক্রিস্টিয়ানো রোনালদো এবং রোনালদো নাজারিও।
পোস্টে অ্যাকাউন্টটি লিখেছিল, ‘পিয়ার্স মরগান তার সর্বকালের সেরা বিশ্ব একাদশ বেছে নিয়েছেন, আর সেখানে একজন বিস্ময়কর খেলোয়াড় নেই…’
এর জবাবে মরগান নিজেই পোস্টটি শেয়ার করে লেখেন, ‘এতটা বিস্ময়কর নয়… মেসি তো আর্জেন্টিনারও সর্বকালের সেরা খেলোয়াড় নয়। তাকে ছাড়াই আমার সর্বকালের একাদশ একদম নিখুঁত।’
তার এই মন্তব্যের পর বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে। কেউ কেউ ব্যক্তিগত পছন্দ ও ক্যারিয়ারের সেরা সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে তার মতামতকে সমর্থন করলেও, অধিকাংশ সমর্থকই ফুটবল ইতিহাসের অন্যতম প্রভাবশালী খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছেন।
এ ধরনের সর্বকালের সেরা একাদশ নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এগুলো সাধারণত ব্যক্তিগত পছন্দ ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যেখানে সবার মত কখনোই এক হয় না।
শেষ পর্যন্ত, নাম ও পছন্দের পার্থক্য ছাড়াও এমন আলোচনা আবারও মনে করিয়ে দেয় যে ফুটবল শুধু মাঠেই খেলা হয় না; মতামত, আবেগ, স্মৃতি আর বিতর্কের জগতেও সমানভাবে বেঁচে থাকে। আর সেই কারণেই ‘সর্বকালের সেরা’ নিয়ে বিতর্ক কখনোই শেষ হয় না।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৬,/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit