বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

আশুলিয়ায় ফুটবল খেলার মাঠের উদ্বোধন 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় যুব সমাজকে ফুটবল খেলায় উদ্বুদ্ধকরণে খেলার মাঠ উদ্বোধন করা হয়েছে।বুধবার বিকালে আশুলিয়ার দেওয়ান ইদ্রিস স্কুল এন্ড কলেজে জিরাবো ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত এই ফুটবল খেলার মাঠটি উদ্বোধন করা হয়।প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এই মাঠটি  উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশুলিয়া থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশের আয়োজনে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরকার।
ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আপেল মাহমুদ হান্নান, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনির মোল্লা, যুবদল নেতা মোঃ রিপন শিকদার, বিএনপি ও তার সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।শেষে প্রধান অতিথী খেলার মাঠটির সৌন্দর্য বর্ধনে চারপাশে ফলজ সহ নানা জাতের বৃক্ষ রোপণ করেন।
কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit