বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

তরুণদের ছায়ায় অভিজ্ঞরা, তীব্র সমালোচনার মুখে রিজওয়ানরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়েই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে পাকিস্তান। ম্যাচের পরই তীব্র সমালোচনার মুখে পড়েন পাকিস্তানি অভিজ্ঞ ক্রিকেটাররা। 

মঙ্গলবার ডারবানে অনুষ্ঠিত ওই ম্যাচে প্রোটিয়ারা আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৮৩ রানের বিশাল স্কোর গড়ে। জবাবে ভালো লড়াই করেও ১৭২ রানে থামে ৮ উইকেট হারানো পাকিস্তান এবং ম্যাচ হেরে যায় ১১ রানে।

যদিও পাকিস্তানি বোলারদের তোপের মুখে দক্ষিণ আফ্রিকা একপর্যায়ে ৭১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল। তবে ডেভিড মিলারের মাত্র ৪০ বলে অসাধারণ ৮২ রানের ইনিংসই স্বাগতিকদের ভালো অবস্থানে নিয়ে যায়। ম্যাচের পর সাবেক পাকিস্তানি ক্রিকেটার আহমদ শেহজাদ দলের অভিজ্ঞদের ‘ইচ্ছার অভাব’ নিয়ে কড়া মন্তব্য করেন।

তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ঘনিষ্ঠ লড়াই হলেও তা যথেষ্ট ছিল না। পাকিস্তান ক্রিকেট দল তাদের পুরনো ভুল থেকে শিখছেই না। প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ১৮০+ স্কোর করতে দেওয়া ছিল অবিশ্বাস্য এবং পরে এই লক্ষ্য তাড়া করার পদ্ধতি ছিল অদ্ভুত। অতিরিক্ত ডট বল এবং ব্যাটারদের ইচ্ছার অভাবই জয়ের সুযোগ নষ্ট করেছে’।

সিনিয়র খেলোয়াড়দের ভূমিকা নিয়ে প্রশ্ন

শেহজাদ দলের সিনিয়র খেলোয়াড়দের দায়িত্ব না নেওয়া এবং তরুণদের আড়ালে পড়ে থাকার জন্য কটাক্ষ করেন।

তিনি বলেন, সিনিয়রদের সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত, তরুণদের আড়ালে লুকিয়ে নয়। সায়েম আইয়ুব, শাহীন আফিদি এবং আবরার আহমেদের পারফরম্যান্স ইতিবাচক ছিল।

এদের মধ্যে সায়েম আইয়ুব ১৫ বলে ৩১, আফ্রিদি ২২ রানে ৩টি এবং আবরার ৩৭ রানে ৩ উইকেট নেন। যদিও অধিনায়ক মোহাম্মদ মোহাম্মদ রিজওয়ান ৬২ বলে ৭৪ রান করেন। তবে বাবর আজম (০), উসমান খান (৯) ও অন্যদের ব্যর্থতায় তা কোনো কাজে আসেনি। 

এদিন অবশ্য ৩ উইকেট নিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ১০০ উইকেট পূর্ণ করেন শাহীন শাহ আফ্রিদি।

প্রোটিয়া অলরাউন্ডার জর্জ লিন্ডে ব্যাট হাতে ২৪ বলে ৪৮ রান এবং বল হাতে ২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক বনে যান।

ম্যাচটি শেষ ওভারের দ্বিতীয় বলে রিজওয়ানের আউট হওয়ার মাধ্যমে নিষ্পত্তি হয়। পাকিস্তান সেঞ্চুরিয়নে তাদের পরবর্তী ম্যাচে (১৩ ডিসেম্বর) কীভাবে ঘুরে দাঁড়াবে- সেটাই এখন দেখার বিষয়।

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit