মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আশুলিয়ায় বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবীতে শ্রমিকদের কর্মবিরতি; ১২ কারখানা ছুঁটি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বাৎসরিক ইনক্রিমেন্ট ১৫ শতাংশ করার দাবীতে শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মবিরতি পালন করছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। ঘটনায় অন্তত ১২টি পোশাক কারখানায় সাধারণ ছুঁটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার সকাল  ৯ টায় পর্যায়ক্রমে এসব কারখানা সাধারণ ছুঁটি ঘোষণা করা হয়। 

এদিকে হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলিম ও সেতারা গ্রুপসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। পরে বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছু্ঁটি ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। এছাড়া শ্রমিকদের আন্দোলনের মুখে নাসা ও ট্রাউজার লাইন পোশাক কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। বান্দো ডিজাইন কারখানাও সাধারণ ছুঁটি ঘোষণা করা হয়েছে। এছাড়া হামীম ও নিট এশিয়ার শ্রমিকেরা এরইমধ্যে কারখানা থেকে বেরিয়ে গেছে। নিউ এজ, ডেকো, আল মুসলিম, এথিকালসহ আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন।

শিল্প পুলিশ জানায়, শ্রমিকেরা বিশৃঙ্খলা বা ঝামেলা করছেন না। তবে বর্ধিত বেতনে শ্রমিকরা সন্তুষ্ট না। তাদের ১৫ শতাংশ ইনক্রিমেন্টের দাবি। তাই শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছেন। অনেক শ্রমিক আবার কারখানা থেকে বের হয়ে গেছেন। এ ছাড়া কাজ বন্ধ করে শ্রমিকেরা কর্মবিরতি পালন করায় ঘোষণা অনুযায়ী বন্ধ রয়েছে আরও কিছু কারখানা। যদিও এখন পর্যন্ত বন্ধ থাকা এ কারখানাগুলোর সঠিক সংখ্যা জানা যায়নি। তবে গতকাল মঙ্গলবার শ্রমিকদের কর্মবিরতির মুখে আশুলিয়ার অন্তত ১০টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।

শ্রমিক নেতা মোঃ ইব্রাহিম বলেন, সম্প্রতি ৪ শতাংশ ইনক্রিমেন্ট বাড়িয়ে ৯ শতাংশ করেছে সরকার। বছরের শুরুতেই এই ইনক্রিমেন্ট পাবে বলে জানা গেছে। সেজন্য শ্রমিকদের উচিত হবে কলের চাকা সচল রাখা এবং তৃতীয় পক্ষ কারো ফাঁদে পা না দেয়া। দেশের পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে উৎপাদন অব্যাহত রেখে দেশের অর্থনীতিতে অবদান রাখা। যদি কোন শ্রমিক উস্কানির ফাঁদে পা দেন তাহলে সেই দায়িত্ব তার নিজেরই নিতে হবে। তিনি আরও বলেন, দেশের শিল্প বাচাতে, দেশের শ্রমিক বাঁচাতে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তৃতীয় পক্ষ কারো প্ররোচনায় না পরে শ্রমিকরা স্ব স্ব প্রতিষ্ঠানে যোগদান করে কারখানার উৎপাদন অব্যাহত রাখবেন বলে শ্রমিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

শিল্প পুলিশ-১ এর পরিচালক মো: মমিনুল ইসলাম ভুইয়া জানান, শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন করায় অন্তত ১২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকেরা মূলত বর্ধিত বেতনে সন্তুষ্ট নন, তাই তারা কাজ বন্ধ করে বসে আছেন। তবে কোনো অরাজকতা কিংবা বিশৃঙ্খলা তারা করছেন না বলেও জানান তিনি।  

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit