রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

উলিপুরে ৭শ শীর্তাত মানুষের পাশে মনোয়ারা ফাউন্ডেশন

শিমুল দেব, উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ৭শ শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকালে এম.এ মতিন কারিগরী কৃষি ও কলেজ চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে এসব শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।

জানা গেছে, উলিপুরে কয়েকদিন থেকে রাতভর তুষারের মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার কারণে কোন কিছুই দুই-হাত সামনে স্পষ্ট দেখা যাচ্ছে না। হাড় কাঁপানো শীতে কাঁপছে গোটা উপজেলা। নিদারুন কষ্টে জীবন-যাপন করছে নিম্ন আয়ের মানুষেরা। এই তীব্র শীতে অসহায় মানুষদের পাশে দাঁিড়য়েছে মনোয়ারা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শীতবস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, এম.এ মতিন কারিগরী কৃষি ও কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, উলিপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিফাত মনোয়ার শিকদার প্রমুখ।

এ সময় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা বলেন, তীব্র শীতে নি¤œ আয়ের মানুষজন বিপাকে পরেছেন। অনেকের শীতবস্ত্র কেনার মত সামর্থ্য নেই। মনোয়ারা ফাউন্ডেশনের মত সমাজের সবাইকে এসব মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit