শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন   ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক রাতে ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর বাজারে রাজশাহীর আম ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণখনিতে ধস, নিহত ৯

বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে নরওয়ে : রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : নরওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেন বলেছেন, তার দেশ বাংলাদেশে বিপুল সম্ভাবনা দেখছে। নরওয়ের রাষ্ট্রদূত আজ বুধবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।

বৈঠকে রাষ্ট্রদূত উল্লেখ করেন, দুই দেশ তাদের মধ্যকার দীর্ঘ দিনের সম্পর্ক ধীরে ধীরে উন্নয়ন সহযোগিতা থেকে বাণিজ্য কেন্দ্রিক অংশীদারিত্বের দিকে নিতে অগ্রসর হচ্ছে।

তিনি বাংলাদেশে টেলিনরের উল্লেখযোগ্য উপস্থিতির কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরো বাণিজ্যিক অংশীদারিত্বের আশা প্রকাশ করেন।

দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের সমর্থনকে স্বাগত জানান।

তিনি বর্তমান সরকারের সংস্কার উদ্যোগ বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়া, শাসন ও অর্থনৈতিক ক্ষেত্রের বিষয়ে জোর দেন। বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্ব বিবেচনা করে উপদেষ্টা কার্যকর ‘ওয়ানস্টপ সার্ভিস’সহ একটি সুন্দর ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সরকারের চলমান প্রচেষ্টার আলোকে বাংলাদেশে আরও বেশি নরওয়েজিয়ান বিনিয়োগের আহ্বান জানান।

তৌহিদ হোসেন বাংলাদেশের অর্থনীতিকে প্রাণবন্ত উল্লেখ করেন এবং আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি এবং ইলেকট্রনিক্সসহ সম্ভাব্য অন্যান্য খাতে বিনিয়োগের পরামর্শ দেন।

মানবাধিকার ইস্যুতে উপদেষ্টা আগের তুলনায় অনেক বেশি সুরক্ষা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও আন্তরিক প্রচেষ্টার কথা ব্যক্ত করেন।

পরারাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ গত আগস্টে আন্তর্জাতিক গুম প্রতিরোধ ও সুরক্ষা সনদে অনুস্বাক্ষর করেছে এবং সদ্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit