মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

পাগলা কুকুরের কামড়ে সাভারে আহত অন্তত ৭০ জন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : ঢাকার সাভারে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৭০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতের মধ্যে ১৫-২০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের রেডিও কলোনি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে।

রাত ১১টার দিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার এ তথ্য নিশ্চিত করেন।

আহতদের মধ্যে বেশিরভাগই পথচারী বলে জানা গেছে। এ ঘটনায় আহতরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় এনাম মেডিকেল কলেজ ও সুপার হসপিটালে চিকিৎসা নেন।

আহতরা জানান, সন্ধ্যায় রেডিও কলোনি এলাকায় পথচারীদের আক্রমণ করে কালো রংয়ের একটি কুকুর। এ সময় বেশ কয়েকজনকে কামড়ে ও আঁচড়ে আহত করে কুকুরটি। পথচারীদের দেখলেই ঝাঁপিয়ে পড়তে থাকে। এভাবে রেডিও কলোনি থেকে গেন্ডা বাসস্ট্যান্ডের দিকে যায় কুকুরটি। পথে যাকেই পেয়েছে তাকেই আক্রমণ করেছে।

কুকুরের কামড়ে আহত শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, ‘আমি আনন্দপুর ভার্কের সামনে এসেছিলাম। হঠাৎ করে একটি কুকুর আমার হাতে কামড়ে ধরে রাখে। পরে কুকুরটিকে কয়েকজন পথচারী আঘাত করলে কুকুরটি আমাকে ছেড়ে দেয়। এরপরে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছি।’

অন্যদিকে লাভলু মিয়া নামে আহত আরেকজন বলেন, একটি পাগলা কুকুর রেডিও কলোনি থেকে মানুষকে কামড়ানো শুরু করে। পর্যায়ক্রমে সাভার বাজার বাসস্ট্যান্ড, আনন্দপুর ও গেন্ডা এলাকার লোকজনকে কামড়িয়েছে বলে জানান তিনি।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে আহত হয়ে চিকিৎসা নিতে আসা এক ব্যক্তি বলেন, সাভার সিআরপি গেটের সামনে মোটরসাইকেল রেখে দাঁড়ানোর সাথে সাথে কালো রংয়ের একটি কুকুর লাফ দিয়ে হাতে কামড় দেওয়ার চেষ্টা করেন।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কামরুন্নাহার বলেন, কুকুরের কামড়ে রাতে অন্তত ৫৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit