সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

অমুসলিম দেশে রেস্টুরেন্টে চাকরি করা যাবে?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : প্রশ্ন: অমুসলিম দেশগুলোতে এমন রেস্টুরেন্টে কাজ করা যেখানে হারাম খাবার (যেমন: শুকরের মাংস, হালাল প্রক্রিয়ায় জবাই করা ছাড়া গরু, মুরগির মাংস, অ্যালকোহল ইত্যাদি) প্রক্রিয়াজাত/বিতরণ/পরিবেশন করা হয়, এটি শরিয়াহ অনুযায়ী বৈধ হবে কি?

আল্লাহ তাআলা বলেছেন, সৎকর্ম ও তাকওয়ার বিষয়ে পরস্পরকে সহযোগিতা করো, পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। (সূরা মায়িদা: ২)

১. সুতরাং অমুসলিম দেশে রেস্টুরেন্টের হারাম খাবার প্রস্তুতকরণ/প্রক্রিয়াজাতকরণ/পরিবেশন ইত্যাদি কাজে অংশ নেওয়া বৈধ নয়। চাই ব্যক্তি নিজে সেই খাবার ভক্ষন করুক বা না করুক।

কারণ, এটি গুনাহের কাজে সরাসরি সহায়তা করার অন্তর্ভুক্ত। এবং সেখান থেকে প্রাপ্ত উপার্জনও অবৈধ।

২. যদি রেস্টুরেন্টের যাবতীয় পণ্য ও কার্যক্রমের মাঝে হালাল-হারাম মিশ্রিত থাকে এবং কর্মীর দায়িত্ব শুধু বৈধ পণ্যের প্রক্রিয়াজাতকরণ/পরিবেশনেই সীমাবদ্ধ থাকে এবং হারাম অংশে কোনোভাবেই কোন দায়িত্ব না থাকে তবে উক্ত কাজ করা বৈধ।

উল্লেখ্য যে, এ ধরনের প্রতিষ্ঠানে সাধারণত নিজের ইচ্ছা মাফিক কাজ করার স্বাধীনতা থাকে না। বরং অর্ডার অনুযায়ী যখন যা প্রয়োজন হালাল-হারামের যাচাই-বাছাই ব্যতীত খাবার সরবরাহ করার দায়িত্ব পালন করতে হয়। এমতাবস্থায় হারাম খাবার সরবরাহ করা বৈধ নয়।

সামগ্রিকভাবে এ ধরনের প্রতিষ্ঠানে হারাম কাজ থেকে বেঁচে থাকা কষ্টসাধ্য বিধায় কাজ করা হতে বিরত থাকাই উত্তম।

উল্লেখ্য, অমুসলিম দেশের অধিকাংশ চেইন হারাম খাবার পরিবেশন করে থাকে। এক্ষেত্রে খাবারে মুরগী বা গরুর মাংস থাকাই হালাল হওয়ার জন্য যথেষ্ট নয়। বরং হালাল হওয়ার জন্য শরিয়াহ সম্মত উপায়ে জবাই হওয়া শর্ত। বলাবাহুল্য, অধিকাংশ ক্ষেত্রেই অমুসলিম দেশের রেস্টুরেন্টগুলো এর পরোয়া করে না।

সারকথা: যে কোনো কাজ করার আগে দেখতে হবে তাতে কোনো হারাম কাজে সহায়তা হচ্ছে কিনা। যদি হয়ে থাকে, তবে তা থেকে বিরত থাকা বাধ্যতামূলক। প্রত্যেক মুসলিমের উচিত এমন পেশা নির্বাচন করা যা হালাল এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করে।

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit