সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

জ্যেষ্ঠ সচিব আবদুল মোমেনের পদত্যাগ, হচ্ছেন দুদক চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব পদ থেকে পদত্যাগ করেছেন ড. মোহাম্মদ আবদুল মোমেন। জানা গেছে, তিনি দুদক চেয়ারম্যান হতে যাচ্ছেন, এ জন্য ওই পদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হতে পারেন। এ জন্যই তিনি জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।

কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেতে হলে তাকে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী হতে হবে। সরকারের বিভিন্ন সেক্টরে তার কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হয়।

এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

গত ১৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান ড. মোমেন। ১ অক্টোবর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।

ড. মোহাম্মদ আবদুল মোমেন বিসিএস ১৯৮২ (বিশেষ) প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ১৯৮২ সালে সহকারী কমিশনার হিসেবে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন ড. মোমেন।

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit