বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

চার দিনে কতো আয় করল পুষ্পা ২

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : আল্লু অর্জুনের পুষ্পা-২ সিনেমা এরইমধ্যে ভারতজুড়ে ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। বিশ্বে সেই আয় ৮০০ কোটি! 

সোমবার স্যাকনিল্ক এর রিপোর্ট বলছে, রবিবার পর্যন্ত শুধু ভারতের বক্স অফিস থেকেই ‘পুষ্পা ২’র আয়ের অঙ্ক ৫২৯ কোটি রুপ। এবং চতুর্থ দিন শেষে পঞ্চম দিনে স্থানীয় বাজার থেকে ছবিটির মোট আয় পৌঁছায় ৬৩২ কোটিতে, এবং বিশ্বব্যাপী সিনেমাটির আয় এখন পর্যন্ত ৮০০ কোটি ছাড়িয়েছে।

রবিবার অর্থাৎ চতুর্থ দিনে ভারতে ১৪১.৫০ কোটি রুপি আয় করে ‘পুষ্পা ২’। ফলে প্রথম সপ্তাহের মধ্যে ‘পুষ্পা ২’ এর কালেকশন পৌঁছে যায় ৫২৯.৫০ কোটিতে।

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা ২’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।

মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে চলেছে ‘পুষ্পা ২’। প্রথম দিন সবচেয়ে বেশি রুপি আয় করা ভারতীয় ছবির তকমা আগেই লেগেছে আল্লুর ছবির পাশে। এটি একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি রুপির বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে।

মাত্র ৩ দিনে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। এবার প্রথম সপ্তাহেই দেশের বাজারে ৫০০ কোটির গণ্ডি ছাপিয়ে যাওয়ার রেকর্ড গড়লো এই ছবি। সেইসঙ্গে চারদিনে বিশ্বজুড়ে বক্স অফিসে ৮০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলা ভারতীয় ছবিও ‘পুষ্পা ২’।

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit