সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

৫০ টাকায় দেখা যাবে এনসিএল টি-টোয়েন্টি

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ৮ দলকে নিয়ে শুরু হচ্ছে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে স্থানীয় ক্রিকেটাররা এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন।সাধারণত জাতীয় ক্রিকেটের লিগের ম্যাচগুলো শুধু বিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়। তবে এনসিএল টি-টোয়েন্টির ম্যাচগুলো একটি বেসরকারি চ্যানেলে।

এছাড়া স্বল্পমূল্যে মাঠে বসেও খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। এনসিএল টি-টোয়েন্টির খেলা গ্র্যান্ডস্ট্যান্ডে বসে দেখতে খরচ করতে হবে ৩০০ টাকা। আর ক্লাবে হাউজে ১০০ ও ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখতে খরচ করতে ৫০ টাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেটের টিকিট বুথে পাওয়া যাবে ম্যাচের টিকিট।জাতীয় লিগের ৮ দলকে নিয়ে আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্টটির।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দুই মাঠে খেলা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। ২০ ওভারের টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো। সিলেটে টুর্নামেন্টে হলেও ঢাকাতেই এনসিএল টি-টোয়েন্টির ট্রফি উন্মোচন, ফটোসেশন সেরেছে দলগুলো।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit