শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

চৌগাছায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধী কমিটির উদ্যোগে এ দিবসটি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, মানব বন্ধন ও হলরুমে আলোচনা সভা করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, অফিসার ইনচার্য (তদন্ত) কামাল হোসেন, চৌগাছা সরকারী কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, চৌগাছা পল্লী বিদ্যুুতের ডিজি এম বালু আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নূরুল ইসলাম, সহ-সেক্রেটারী মাষ্টার কামাল আহম্মেদ প্রমুখ।

প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুস শুকুরের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, প্রেসক্লাব চৌগাছার সাংবাদিক নেতা আজিজুর রহমান, এম এ মান্নান ও আমগীর কামালসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা বৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, সুধীমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit