বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

চীনের কাছে ১৯-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : ওমানের রাজধানী মাসকটে যুব এশিয়া কাপ হকির পুরুষ আসর শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে মহিলাদের আসর। টুর্নামেন্টের প্রথম দিনেই বাংলাদেশ শক্তিশালী চীনের মুখোমুখি হয়েছে। এই ম্যাচে বাংলাদেশ ১৯ গোল হজম করেছে, একটিও শোধ করতে পারেনি।

ম্যাচের শুরু থেকেই চীনের আধিপত্য ছিল। প্রথম কোয়ার্টারেই চীন ৬ গোল করে। পরের কোয়ার্টারে আরো চার গোল করে ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারে আরো ৪ গোল হলে ব্যবধান দাঁড়ায় ১৪-০। শেষ কোয়ার্টারেও কমেনি চীনের গোল ক্ষুধা। চতুর্থ কোয়ার্টারে আরো পাঁচ গোল করলে ১৯-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।

বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে প্রথমবারের মতো খেলছে। জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্স আপ হয়ে এশিয়া কাপ নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। এশিয়ার শীর্ষ দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য যোজন যোজন। প্রথম ম্যাচেই সেটা স্পষ্ট হয়েছে। আগামীকাল বাংলাদেশের আরেক ম্যাচে প্রতিপক্ষ ভারত। 

যুব এশিয়া কাপে পুরুষদের পর্ব খুব ভালো হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপ নিশ্চিতের পাশাপাশি টুর্নামেন্টে পঞ্চম স্থান অর্জন করেছে তারা। বাংলাদেশের পুরুষরা যুব এশিয়া কাপে ওমানের বিপক্ষে দুইবার মুখোমুখি হয়েছিল। গ্রুপে ১-১ গোলে ড্র করলেও পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে হারিয়েছিল। চীনের পুরুষদের সেই হারের মধুর প্রতিশোধ নারীরা নিল বেশ কঠিনভাবে। 

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit