রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

জাতির স্বার্থে চিরায়ত চিকিৎসা আইন পাশ হতেই হবে: প্রাচি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : স্বাধীনতার পর থেকে কোনরকম আইন ছাড়াই দেশে ইউনানী ও আয়ুর্বেদের মতো চিরায়ত প্রাচীন দুটি চিকিৎসা পদ্ধতি পরিচালিত হচ্ছে। সরকার এদিকে নজর না দেয়ায় এ খাতের বেহাল অবস্থা। তাই অচিরেই জাতির বৃহত্তর স্বার্থে চিরায়ত চিকিৎসা আইন পাশ করতেই হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ইউনানী ও আযুর্বেদ চিকিৎসা সংশ্লিষ্টরা একথা বলেন। প্রাচীন ও চিরায়ত চিকিৎসা ব্যবস্থায় অগ্রগামী জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাচি’ এর আয়োজন করে।

মানববন্ধনে সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান বলেন, বাংলাদেশে ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র দু’টি প্রাচীন ও চিরায়ত চিকিৎসা ব্যবস্থা। লাখ লাখ মানুষ এ দুটি চিকিৎসা ব্যবস্থায় আস্থাশীল এবং চিকিৎসকরা মানুষকে এ ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন। কিন্তু বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই চিকিৎসা ব্যবস্থা কোনরকম আইন ছাড়াই পরিচালিত হচ্ছে। সরকার এদিকে নজর না দেয়ায় এ খাতের বেহাল অবস্থা। তাই অচিরেই জাতির বৃহত্তর স্বার্থে চিরায়ত চিকিৎসা আইন পাশ হতেই হবে।

মানববন্ধনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ইউনানী ও আয়ুর্বেদ চিকিৎসকরা অংশ নেন।

বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য এবং মুখপাত্র মোখলেসুর রহমান, আতিকুর রহমান; প্রাচি’র সহ-সভাপতি (ইউনানী) হাকীম আনোয়ার মোশতাক; সাধারণ সম্পাদক (আয়ুর্বেদ) কবিরাজ আবদুল মোতালেব মতিন; যুগ্ম সাধারণ সম্পাদক (ইউনানী) হাকীম মোহাম্মদ শামীম; সাংগঠনিক সম্পাদক (ইউনানী) হাকীম মোঃ মাসুম হুসাইন প্রমুখ।

উপস্থিত চিকিৎসকরা বলেন, গত ৫৩ বছরেও চিরায়ত চিকিৎসা ব্যবস্থা কোন আইন পায়নি। ৮৩ সালের অধ্যাদেশ দিয়েই খুড়িয়ে খুড়িয়ে চলছে এ দুটি চিকিৎসা ব্যবস্থা। অথচ চিরায়ত চিকিৎসা ব্যবস্থাই চিকিৎসার মূল ধারা। আমরা আমাদের প্রাপ্য দাবি করছি। আর এমন গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য নিয়ে তাই চিরায়ত চিকিৎসা আইনের দ্রুত বাস্তবায়ন চাই।

তারা আরও বলেন, ইউনানী ও আয়ুর্বেদ বিষয়ে কোন আইন না থাকার কারণে বিশাল জনগোষ্ঠী এই দুই চিকিৎসা পদ্ধতির সুফল লাভ হতে বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে সরকারের কোনো নজর নেই, পৃষ্ঠপোষকতা নেই, রয়েছে চরম অবহেলা।

প্রাচি মনে করে, বাংলাদেশে অন্তত একটি পাবলিক ইউনানী ও আয়ুর্বেদ বিশ্ববিদ্যালয় থাকা উচিত। সেইসঙ্গে এই শিক্ষার মান নির্ধারণও জরুরি। আলোচ্য আইনটি পাসের আগে এই দুই চিকিৎসা পদ্ধতির মৌলিক রীতি-নীতি মেনে তা চূড়ান্ত করা একান্ত আবশ্যক বলে প্রাচি মনে করে।

একইসঙ্গে জাতীয় ইউনানী ও আয়ুর্বেদ ফর্মুলারি নতুন করে প্রণয়নের দাবি জানায় সংগঠনটি।

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit