শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

কেন এমন করলেন অভিনেত্রী, দেশে কি আর ফিরবেন না?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রীরা এখন বিদেশমুখী। অভিনেত্রী আনুশকা শর্মা লন্ডনে সংসার পেতেছেন। অভিনেত্রী তাপসী পান্নুও চলে গেছেন বিদেশে। 

বেশ কয়েক বছর ধরেই হলিউডে কাজ করছেন প্রিয়াংকা চোপড়া। লস অ্যাঞ্জেলেসেই বসবাস করছেন অভিনেত্রী। ভারতে আর ফিরবেন কিনা, তা নিয়ে রয়েছে সংশয়। প্রশ্ন রয়েছে তার হিন্দি ছবিতে কাজ করা নিয়েও। কারণ এর মধ্যেই প্রিয়াংকা প্রযোজনা সংস্থাও গুটিয়ে ফেলেছেন ভারত থেকে। 

যদিও প্রিয়াংকা যখন হলিউডে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তার মা-ই পরামর্শ দিয়েছিলেন ভারতে কোনো একটা খুঁটি রেখে যাওয়ার। কারণ তার মনে হয়েছিল— অভিনয় জীবনের চূড়ান্ত পর্যায়ে মেয়ে সব ছেড়ে হলিউডে যেতে চাইছে। নতুন করে লড়াই শুরু হবে। যাতে সমস্যা হলে দেশে ফিরে আসার মতো একটা অবলম্বন থাকে, সে জন্যই প্রযোজনা সংস্থার সূচনা। 

আনন্দবাজার সূত্রে জানা গেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর মা মধু চোপড়া জানিয়েছেন, প্রিয়াংকার প্রযোজনা সংস্থার মূল কর্মকাণ্ড মুম্বাই থেকে সরিয়ে ফেলেছেন তারা। এবার সংস্থার যা কিছু কাজ, সবই হবে আমেরিকা থেকে। কিন্তু কেন এমন করলেন অভিনেত্রী, তবে কি আর দেশে ফিরতে চান না তিনি?

কিছু দিন আগেই এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াংকা দাবি করেছিলেন— তিনি আবার হিন্দি ছবিতে কাজ করতে চান। একেবারেই মজা করছি না। আমি এখানে বহু চলচ্চিত্র নির্মাতার সঙ্গে দেখা করেছি এবং চিত্রনাট্য পড়েছি। তিনি বলেন, আমি সত্যিই হিন্দি ছবিতে কাজ করতে চাইছি। এ বছর খুবই ব্যস্ত ছিলাম। কিন্তু তুরুপের তাসটা আমার আস্তিনেই রয়েছে, সময়মতো বের করব।

সিটাডেলের শুটিংয়ে এতদিন ব্যস্ত ছিলেন প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন সেই কাজ শেষ হয়েছে, এখন তার বিরতির পালা। মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। প্রিয়াংকা তার মেয়ে মালতীকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করেছেন। দীপাবলি পালন হোক বা আটার রুটি বেলা— মালতী সব কিছুতেই রয়েছে। ভারতীয় অনুরাগীরাও তাই খুশি।

কিন্তু এরই মধ্যে মধু চোপড়া শোনালেন অন্য কথা। তিনি বলেন, প্রযোজনা সংস্থাটি আমেরিকায় সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এখন আমরা আর কোনো ভারতীয় ছবি প্রযোজনা করব না। কিন্তু ঈশ্বর চাইলে প্রিয়াংকা যদি ভারতে আবার ছবি করতে আসে, তখন আমরা আবার ভেবে দেখব। প্রিয়াংকার প্রযোজনা সংস্থা ‘ভেন্টিলেটর’, ‘পানি’র মতো পুরস্কারপ্রাপ্ত ছবির জন্য কাজ করেছে। 

মধু চোপড়া বলেন, আমরা প্রযোজনা সংস্থার কাজ শুরু করেছিলাম ‘প্ল্যান বি’ হিসাবে। আঞ্চলিক ছবির জন্য কাজ করে আমাদের সংস্থা। নতুন পরিচালক, অভিনেতাদের সাহায্য করাই এর লক্ষ্য ছিল।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit