শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

২৮ বলের সেঞ্চুরিতে অভিশেকের রেকর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ Time View

স্পোর্টস ডেস্ক : গত সপ্তাহে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টিতে ২৮ বলে সেঞ্চুরি করেন উর্ভিল প্যাটেল। এক সপ্তাহ না যেতেই এই রেকর্ডে ভাগ বসিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান অভিশেক শার্মা।

বৃহস্পতিবার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মেঘালয়ের বিপক্ষে পাঞ্জাবের হয়ে ২৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেন আভিশেক। বিশ ওভারের ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম এবং ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি এটি।

এই সংস্করণে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড সাহিল চৌহানের। গত জুনে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেন এস্তোনিয়ার এই ব্যাটসম্যান।

অভিশেকের কীর্তি আছে আরও। প্রথম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে চারটি সেঞ্চুরি করলেন তিনি। তিনটি করে আছে উন্মুক্ত চাঁদ, রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষান ও শ্রেয়াস আইয়ারের।

চলতি আসরে প্রথম ছয় ম্যাচে আভিশেক পঞ্চাশ ছুঁতে পারেন কেবল একবার। এবার ১৪৩ রানের লক্ষ্য তাড়ায় ইনিংস শুরু করতে নেমে তিনি দলকে জিতিয়ে ফেরেন ২৯ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলে। যেখানে ১১টি ছক্কার পাশে চার আছে ৮টি।

৭ উইকেট হাতে রেখে পাঞ্জাব জিতে যায় ৯.৩ ওভারেই।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit