রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

আশুলিয়ায় হত্যাকান্ডের প্রধান আসামী গ্রেপ্তার

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় রাসেল হত্যাকান্ডের প্রধান আসামী আব্দুল মতিনকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছেন পুলিশ। হত্যার পর আশুলিয়া থেকে আত্মগোপন করে পটুয়াখালী চলে যায় মতিন। সেখানে গোয়েন্দা সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে এসব তথ জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।এর আগে গতকাল রাতে পটুয়াখালী জেলার মহিপুর থানার আলিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় আনা হয়।গ্রেপ্তার আবদুল মতিন সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন চরচালা এলাকার আনোয়ার হোসেনের ছেলে। নিহত রাসেল সিরাজগঞ্জের গারামাসি এলাকার বাবুল সরকারের ছেলে।
পুলিশ জানায়, নিহত রাসেলের কাছ থেকে চাকরী দেয়ার নামে প্রায় ৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় মতিন। গেল অক্টোবর মাসে মতিনকে খুঁজে পেয়ে আশুলিয়ায় খালুর বাসায় নিয়ে আসে রাসেল। একই ফ্লাটে রাত্রি যাপন করে তারা। সেদিন ভোরে বাকবিতন্ডার একপর্যায় রাসেলকে হত্যা করে পালিয়ে যায় মতিন।এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, টাকা লেনদেন নিয়ে গত ১২ই অক্টোবর ভোরে রাসেলকে হত্যা করে পালিয়ে যায় মতিন। পরে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে পুটুয়াখালী থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সদস্য পরিচয়ে সেখানে আত্মগোপনে থেকে প্রতারনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে মতিন। তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit