বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী জামিন শুনানি পেছাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ আপিল বিভাগে জামিন আবেদন করেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ জামিন আবেদনটি শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ধার্য করেছেন। আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তানিম।

২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন, বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৫১তম রায়।

কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- মো. হরমুজ আলী, ফখরুজ্জামান, আব্দুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী।

এর আগে ২০২৩ সালের ১০ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ ও আব্দুস সাত্তারের জামিন আবেদন নাকচ করে দেন আপিল বিভাগ।

সে সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit