বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ বাংলাদেশিদের জেলে পাঠাতে হবে না, সোজা বিএসএফের হাতে তুলে দেবে -শুভেন্দু হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু যমুনা সেতুতে ফের যান চলাচল নিয়ন্ত্রণ, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ যুক্তরাষ্ট্র ইরানের খসড়া চুক্তি : হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনার পানি বৃদ্ধি দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট, এলাকায় আতঙ্ক সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদ উদযাপন চামড়ার নায্যমূল্য নিশ্চিতে যেসব পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী

শেষ পর্যন্ত ন্যায় ও ন্যায্যতাই বিজয়ী হয়: তারেক রহমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ওই পোস্টে তারেক রহমান বলেন, ‘সত্যের সৌন্দর্য হলো, এটি অপরিহার্যভাবে প্রোপাগান্ডা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয়। আমাদের আশ্বস্ত করে যে, শেষ পর্যন্ত ন্যায় ও ন্যায্যতাই বিজয়ী হয়।’

তিনি বলেন, ‘আসুন আমরা রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে ইতিহাসের একটি নতুন অধ্যায় খুলি, যেখানে রাজনৈতিক মতভেদের কারণে কারও জীবন বা পরিবার ধ্বংস হবে না।’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি, যা মত-পথ ও মতাদর্শের বৈচিত্র্যের ওপর ভর করে বাংলাদেশের মানুষকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের ক্ষমতা দেয়।’

তারেক রহমান বলেন, ‘সেই যাত্রায় আমরা আইনের শাসন, মানবাধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা, প্রতিটি নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং নিয়মভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই।’

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit