বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সিরিয়ায় রুশ জেনারেল বরখাস্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় রুশ বাহিনীর অভিযানের দায়িত্বে থাকা জেনারেলকে বরখাস্ত করেছে মস্কো। বরখাস্ত হওয়া জেনারেলের নাম সের্গেই কিসেল। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী আলেপ্পো শহরের বেশিরভাগ দখল নেওয়ার পর তাকে বরখাস্ত করা হলো। রোববার যুদ্ধসংক্রান্ত রুশ ব্লগাররা এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়া সিরিয়ার আসাদ সরকারের প্রধান মিত্র। সম্প্রতি সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে বড় হামলা চালিয়ে এর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী। বিষয়টি আসাদ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিদ্রোহীরা আলেপ্পো দখল করার পর তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে রাশিয়া।

৫৩ বছর বয়সি কিসেলকে বরখাস্ত করার খবরটি প্রকাশ করা হয়েছে রায়বার টেলিগ্রাম চ্যানেলে। এই চ্যানেলটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ। এদিকে রয়টার্স এ বিষয়ে মন্তব্যের জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, রাশিয়া বেশ কয়েকবার তার সামরিক বাহিনীর রদবদল করেছে যা প্রকাশ্যে ঘোষণা করা হয়নি।

অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে কিসেলের স্থলাভিষিক্ত হচ্ছেন জেনারেল আলেকজান্ডার চাইকো। এর আগে কিসেলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে মিলিটারি ব্লগগুলো। তারা আগে থেকেই কিসেলের সমালোচনা করেছে। কারণ কিসেল পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার প্রথম গার্ডস ট্যাঙ্ক আর্মিকে কমান্ড করেছিলেন। কিন্তু ২০২২ সালের শেষের দিকে ইউক্রেনের সেনারা পালটা অভিযান চালায়। এত রুশ সেনারা পিছু হটতে বাধ্য হয়।

এদিকে সিরিয়া ও রাশিয়ার জঙ্গি বিমানের তীব্র বোমাবর্ষণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। সোমবার বিদ্রোহীদের উদ্ধারকারী পরিষেবা হোয়াইট হেলমেটস এ কথা জানিয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, ইদলিবের কেন্দ্রস্থলে একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায়ও হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীদের ভাষ্য অনুযায়ী, এ হামলায় অন্তত সাতজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

তবে সিরিয়ার সেনাবাহিনী ও তাদের মিত্র রাশিয়া বলেছে, তারা বেসামরিক কোনো স্থাপনায় হামলা চালায়নি। বরং বিদ্রোহী গোষ্ঠীগুলোর আস্তানাগুলোকে লক্ষ্যস্থল করেছে। আবার ইরান-সমর্থিত মিলিশিয়ারা ইরাক থেকে সিরিয়ায় প্রবেশ করেছে এবং উত্তর সিরিয়ার ফ্রন্টলাইনে লড়াইরত দুর্বল সিরীয় সেনাদের সহায়তায় এগিয়ে যাচ্ছে।

সোমবার এ তথ্য জানিয়েছে দুই সিরীয় সেনা কর্মকর্তা। এক উচ্চপদস্থ সিরীয় সেনা কর্মকর্তা জানান, ইরাক থেকে হাশদ আল-শাবির অন্তর্ভুক্ত কয়েক ডজন যোদ্ধা আল-বুকামাল সামরিক রুট ব্যবহার করে সিরিয়ায় প্রবেশ করেছে। তিনি বলেছেন, উত্তরাঞ্চলের ফ্রন্টলাইনে আমাদের সহযোদ্ধাদের সহায়তায় নতুন করে এই বাহিনী পাঠানো হয়েছে। ইরাকের কাতাইব হিজবুল্লাহ এবং ফাতেমিয়ুন বাহিনী এই গোষ্ঠীর মধ্যে রয়েছে।

 উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়। ২০১১ সাল থেকে দেশটিতেগৃহযুদ্ধ চলছে। আনুষ্ঠানিকভাবে এই গৃহযুদ্ধ এখনো শেষ হয়নি। তবে কয়েক বছর আগে দেশটির বেশিরভাগ অংশে সংঘর্ষ থেমে গিয়েছিল। মিত্র রাশিয়া ও ইরানের সহায়তায় আসাদ বাহিনী সিরিয়ার বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ নিয়েছিল।

২০১৬ সাল থেকে আলেপ্পো সিরিয়ার সরকারি বাহিনীর দখলে ছিল। আলেপ্পোর নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নেওয়ার পর বাশার আল-আসাদের পক্ষে তার মিত্র রাশিয়া বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছে। আকস্মিকভাবে বিদ্রোহীদের হাতে আলেপ্পোর নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি সিরিয়ার গৃহযুদ্ধে নতুন মোড় হিসাবে দেখা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit