বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ বাংলাদেশিদের জেলে পাঠাতে হবে না, সোজা বিএসএফের হাতে তুলে দেবে -শুভেন্দু হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু যমুনা সেতুতে ফের যান চলাচল নিয়ন্ত্রণ, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ যুক্তরাষ্ট্র ইরানের খসড়া চুক্তি : হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনার পানি বৃদ্ধি দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট, এলাকায় আতঙ্ক সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদ উদযাপন চামড়ার নায্যমূল্য নিশ্চিতে যেসব পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী

ওয়ানডে সিরিজেও নেই শান্ত-হৃদয়, মিরাজের নেতৃত্বে ফিরলেন আফিফ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য সোমবার (২ ডিসেম্বর)  মিরাজের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে শান্তর সঙ্গে দল থেকে ছিটকে গেছেন তাওহীদ হৃদয়ও। বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান ও জাকির হাসান।

আগেই জানা গিয়েছিল টেস্ট সিরিজের পর উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছেন না নিয়মিত অধিনায়ক শান্ত। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন কুঁচকির চোটে পড়েছিলেন তিনি। আপাতত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যদিয়ে যাচ্ছেন। পুরোপুরি সেরে না ওঠায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না বিসিবি। ফলে শান্তর অনুপস্থিতিতে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেরও নেতৃত্ব থাকছে মিরাজের কাঁধে।
 
এদিকে শান্তর মতো কুঁচকির চোটে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকা হচ্ছে না তাওহীদ হৃদয়ের। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী তার অবস্থা জানিয়ে বলেন, ‘হৃদয়ের ডান কুঁচকিতে ব্যথা রয়েছে। পরবর্তী পরীক্ষায় তার অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। আমরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছি। দুই সপ্তাহ পর ফের তার পরীক্ষা হবে। তখন খেলার জন্য প্রস্তুত কিনা জানা যাবে।’
 
শান্ত-হৃদয়দের অনুপস্থিতিতে এক বছর পর দলে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। সবশেষ গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। আফিফের ফেরার দিনে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান ও জাকির হাসান। ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে দারুণ বোলিং করে উইন্ডিজের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে সুযোগ পাচ্ছেন পেসার নাহিদ রানা। ওই সিরিজে খুব একটা দ্যুতি ছড়াতে না পারলেও ফের সুযোগ পেয়েছেন সৌম্য সরকার।
 
টেস্ট সিরিজ শেষে আগামী ৮ ডিসেম্বর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ওয়ানডে আর তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ সেন্ট কিটসে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit