বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা

‘আমার বয়স ১৭, বাবার জেলে থাকার বয়সও ১৭’, খালাসের পর জাহাঙ্গীরকন্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : আমার বয়স ১৭, আমার আব্বুর জেলে থাকার বয়সও ১৭, বলে দুঃখ প্রকাশ করেন ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আটক জাহাঙ্গীর আলমের কন্যা সাফাজ হুমাইরা। রোববার গ্রেনেড হামলায় আটক অভিযুক্তদের জামিন হয়েছে। এতে আটক জাহাঙ্গীর আলমেরও মুক্তি হয়।  

সাফাজ হুমাইরা বলেন, আমার বয়স যখন ৪মাস, আমি কথাও বলতে পারতাম না। আব্বুকে চিনতামও না, আব্বুকে চিনতামও না। তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে বাসায় কখনো আব্বুকে দেখিনি।‘হুমাইরা নিজের আনন্দ প্রকাশ করে বলেন, আমি যখন ক্লাস সিক্সে তখন একবার জেলখানায় আব্বুর সঙ্গে দেখা হয়েছে। এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আজ আমি অনেক খুশি।

জাহাঙ্গীরের বোন দাবি করেন, তার ভাই ও বাবার নাম অন্য আসামির নাম-পরিচয়ের সঙ্গে মিল থাকায় তাকে ভুলভাবে গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গীর আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তার বাবার ব্যবসা দেখাশোনা করতেন। তাকে গ্রেফতারের পর একমাস গুম করে রাখা হয়েছিল। তারপর তাকে পাওয়া গেলে এতোদিন যাবত এই মামলা চলমান ছিল।  

প্রসঙ্গত, বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় রোববার দিয়েছেন হাইকোর্ট। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পেয়েছেন। সেই সঙ্গে মামলার অভিযোগপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

এদিন বেলা ১১টার কিছু আগে শুরু হয় রায় পড়া। রায়ে সব আসামিকে খালাস দেন আদালত। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit