শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

বৈরুতে হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতি তদারকিতে মার্কিন সামরিক কর্মকর্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল্লাহ-ইসরায়েল যুদ্ধবিরতির কার্যকারিতা তদারকিতে যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল জাসপার জেফার্স বৈরুতে পৌঁছেছেন। গত ২৬ নভেম্বর এই যুদ্ধবিরতি কার্যকর হয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, জেফার্স বিশেষ অপারেশনস কমান্ড সেন্ট্রাল (SOCCENT)-এর পক্ষ থেকে এই মিশনে যোগ দিয়েছেন। 

যুদ্ধবিরতি তদারকির মেজর জেনারেল জাসপার জেফার্স প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ দূত অ্যামোস হকস্টেইনের সঙ্গে দায়িত্বে থাকবেন। সেন্টকম জানায়, এই পর্যবেক্ষণ দলটিতে লেবানিজ আর্মড ফোর্সেস (এলএএফ), ইসরায়েলি সেনাবাহিনী, জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউএনআইএফআইএল), এবং ফ্রান্সের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত।  

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, এই দল হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে শত্রুতা বন্ধে সমঝোতার বাস্তবায়নে সহায়তা করবে।

যুদ্ধবিরতির মাধ্যমে দুই পক্ষের মধ্যে কয়েক সপ্তাহের ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনের চেষ্টা করা হচ্ছে। তবে এর মধ্যেই সিরিয়া-লেবানন সীমান্তে অস্ত্র পাচারের অভিযোগ নিয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী শনিবার জানায়, তারা সীমান্তে ‘সামরিক অবকাঠামোতে হামলা’ চালিয়েছে। অভিযোগ করা হয়, হিজবুল্লাহ অস্ত্র পাচারের জন্য এই সীমান্তপথ ব্যবহার করছে।  

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সিরিয়া থেকে লেবাননে অস্ত্র পাচারের জন্য হিজবুল্লাহ সীমান্ত ক্রসিংগুলো ব্যবহার করছে, যা যুদ্ধবিরতি লঙ্ঘন করে। যুদ্ধবিরতি কার্যকর করার জন্য গঠিত আন্তর্জাতিক পর্যবেক্ষণ দল এ বিষয়ে তদারকি চালিয়ে যাচ্ছে। তবে সীমান্ত উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৪,/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit