বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ভোজে ইলন মাস্ক, আলোচনা নিয়ে জল্পনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মার-এ-লাগোতে এক জাঁকজমকপূর্ণ থ্যাঙ্কসগিভিং ডিনারের আয়োজন করেন। এতে ট্রাম্প পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ইলন মাস্ক, তার মা মে মাস্ক এবং অভিনেতা সিলভেস্টার স্ট্যালন। এই উৎসবমুখর আয়োজন ঘিরে বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, ইলন মাস্ক ও তার মা ট্রাম্পের পরিবারের সদস্যদের সাথে একই টেবিলে বসে কথা বলছেন। সেখানে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া এবং তাদের কনিষ্ঠ পুত্র ব্যারন ট্রাম্প। ব্যারন ও ইলনের কথোপকথন নিয়ে অনলাইনে বিভিন্ন মজার আলোচনা শুরু হয়। এক্স-এর এক ব্যবহারকারী একটি ব্যঙ্গাত্মক পোস্টে ব্যঙ্গ করে লিখেছেন, ‘ইলনের সাথে বন্ধুত্ব করা যাবে?’আমাকে এটার অনুমতি দেওয়া হবে বাবা’

ইলন মাস্ক সেই পোস্টের জবাবে জানান, তিনি ব্যারনের সঙ্গে ‘চেতনা ও ভিডিও গেম’ নিয়ে আলোচনা করছিলেন। মাস্কের মা মে মাস্ক তাদের এই আলোচনার বিষয়টি নিয়ে বলেন, ‘তারা সারা রাত কথা বলেছিল। ব্যারন খুবই বুদ্ধিমান।’

এদিকে ডিনারের এক মজার মুহূর্তে ‘YMCA’ গানের সুরে নাচের ভঙ্গিতে তাল মেলাতে দেখা যায় ইলন মাস্ককে। পাশে বসে থাকা ডোনাল্ড ট্রাম্প মজা করে তার কাঁধে হাত দিয়ে উৎসাহ দেন। ইলন তখন হাত উঁচু করে গানের তালে দোল দেন। পরে এক্স-এ মাস্ক লিখেন, আশা করি, সবার থ্যাঙ্কসগিভিং দারুণ কেটেছে।

অনুষ্ঠানে ইলন মাস্কের আরেকটি মজার আড্ডা ছিল হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের সঙ্গে। মাস্ক বলেন, তিনি স্ট্যালনকে জানাচ্ছিলেন যে, তিনি সম্প্রতি ‘ডেমোলিশন ম্যান’ দেখেছেন। সূত্র : এনডিটিভি

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৪,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit