শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে কোকেন ও মহিষ উদ্ধার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১১০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৪০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ২৪০ গ্রাম কোকেন এবং ১৪ টি মহিষ উদ্ধার হয়েছে। শুক্রবার ও বৃহস্পতিবার রাতে উপজেলার চিলমারী ইউনিয়নের আতারপাড়া ও ডিগ্রীরচর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে কোকেন ও মহিষ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাদক চোরাচালানের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ উদয়নগর বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৮১/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে চিলমারী ইউনিয়নের আতারপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় মালিক বিহীন অবস্থায় ২৪০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ১২ লক্ষ টাকা।

অপরদিকে একইদিন রাত সাড়ে ৭ টার দিকে একই ব্যাটালিয়নের চরচিলমারী বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৮৪/৩-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ডিগ্রীরচর মাঠ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় মহিষ উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ১৩ লক্ষ ৫০ হাজার টাকা। এছাাড়াও বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৭টায় চরচিলমারী বিওপি’র টহল দল সীমান্ত পিলার ৮৪/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রীরচর মাঠ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় মহিষ উদ্ধার করে যার আনুমানিক সিজার মূল্য ১৪ লক্ষ ৬০ হাজার টাকা। ভারতীয় মাদক ও মহিষ উদ্ধারের বিষয়ে কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন-এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত শুক্রবার ও বৃহস্পতিবার রাতে উদয়নগর ও চরচিলমারী বিওপি’র টহল দল পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪০ গ্রাম কোকেন ও ১৪ টি ভারতীয় মহিষ উদ্ধার করেছে। উদ্ধার হওয়া কোকেন ও মহিষের ঘটনায় দৌলতপুর থানায় পৃথক জিডি করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit