মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

আইনজীবী হত্যায় কাউকে ছাড় নয়: ধর্ম উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের জবাবে তিনি এ কথা জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’ তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি-বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর। কোনোভাবে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ–সম্প্রীতি ও শান্তি–শৃঙ্খলা যেন বিনষ্ট না হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে।’

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত ছিলেন। পরে দুই উপদেষ্টা সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ও আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়ায় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এসময় সংঘর্ষের মাঝে পড়ে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন।

কিউএনবি/অনিমা/২৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit