সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা জেলা ছাত্রদল নেতা তমিজকে উপদেষ্টা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পরিষদ গঠন নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত রাঙামাটিতে নিরাপদ সড়কের চ্যালেঞ্জ: সীমিত জনবল নিয়েই ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা রাশিয়ায় আন্তর্জাতিক চিত্রকর্ম প্রতিযোগিতার সেরা তালিকায় ঢাবি শিক্ষার্থী অরণীর শিল্পকর্ম দুর্গাপুরে নানা আয়োজনে শেষ হলো নজরুল বর্ষের অনুষ্ঠান ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশবঞ্চিত প্রার্থীদের নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান,হামলায় ডিবির ৫ সদস্য আহত ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ ডোমারে সেফ গ্রুপ অব স্যানি-মার্ট কোম্পানীর নতুন প্রধান কার্যালয় এর শুভ উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

দাম কমেছে আলু-পেঁয়াজের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত আলু এবং পেঁয়াজের দাম। আলু কেজি প্রতি ৩ টাকা কমে ৬০ থেকে ৬২ টাকায় এবং পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি বেশি হওয়াতে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবষায়ীরা। আলু কেজি প্রতি ৩০ টাকা এবং পেঁয়াজ কেজি প্রতি ৪০ টাকা বিক্রি হলে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে বলছেন ক্রেতারা। 

কেজি প্রতি ভারতীয় আলু ৬৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে অন্যদিকে দেশি পেঁয়াজ ১০০ টাকা বিক্রি হচ্ছে। দাম এখনো আমাদের সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। আমরা চাই নিয়মিত বাজার মনিটরিং করা হোক। সেই সঙ্গে আলু কেজি প্রতি ৩০ টাকা এবং পেঁয়াজ কেজি প্রতি ৪০ টাকা বিক্রি হলে স্বস্তি ফিরবে সাধারণ মানুষের মাঝে।

হিলি বাজারে আলু ও পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। এর ফলে মোকামে কিছুটা সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এতে করে দাম কমতে শুরু করেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেকটাই কম। হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল বৃহস্পতিবার ভারতীয় ৫৫ ট্রাকে ১ হাজার ৫২০ মেট্রিকটন আলু এবং ১৩ ট্রাকে ৩৮০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit