শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

আটোয়ারীতে অর্থনৈতিক শুমারি অবহিতকরণ সভা

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে অর্থনৈতিক শুমারি উপলক্ষে উপজেলা শুমারি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার ( ২৮ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক বাস্তবায়িত অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মাঠ পর্যায়ে মূল তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে উপজেলা শুমারি সংক্রান্ত সার্বিক দিক নিয়ে অবহিত করেন পঞ্চগড় সদর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এ.এম. খায়রুল আনাম। তিনি জানান, আটোয়ারীতে আগামী ১০ ডিসেম্বর থেকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। তথ্য সংগ্রহ চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত।

উপজেলার রাধানগর,বলরামপুর ও আলোয়াখোয়া ইউনিয়নে জোনাল অফিসার হিসেবে দায়িত্বে থাকবেন বিপুল চন্দ্র বর্মন। এর অধিনে সুপারভাইজার ৭ জন, আইটি সুপারভাইজার ১ জন ও গণনাকারী থাকবেন ৩৮ জন এবং মির্জাপুর, ধামোর ও তোড়িয়া ইউনিয়নে জোনাল অফিসারের দায়িত্বে থাকবেন মোঃ সামিরুল ইসলাম। এর অধিনে সুপারভাইজার ৬ জন, আইটি সুপারভাইজার ১ জন ও গণনাকারী থাকবেন ৩১ জন। উপজেলায় মোট ৬টি ইউনিয়নে ১৩জন সুপারভাইজার, ২ জন আইটি সুপারভাইজার ও ৬৯ জন গণনাকারী দায়িত্ব পালন করবেন। দেশের চতুর্থ এই অর্থনৈতিক শুমারি সম্পুর্ণ ডিজিটাল উপায়ে পরিচালিত হবে। এতে সারাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন খানা (পরিবার) এর তথ্য সংগ্রহ করা হবে। সভায় জানানো হয়, এবারের শুমারিতে আসছে বেশকিছু নতুনত্ব।

প্রথমবারের মতো গণনায় যুক্ত হবে প্রতিষ্ঠান ও বাসা-বাড়ি থেকে পরিচালিত অনলাইন ব্যবসা। এর সুবাদে ডিজিটাল অর্থনৈতিক সঠিক আকার জানা সম্ভব হবে। সভায় আরো জানানো হয়, ১০ বছর পর আবারও অর্থিৈতক শুমারি পরিচালনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন,আটোয়ারী থানার নবাগত ভারপ্রাপ্ত ওসি মুক্তারুল আলম, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হৃষিকেশ রায়, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ,মোহাম্মদ শাহ্, মোজাক্কারুল আলম, আবু জাহেদ, আলহাজ¦ দেলোয়ার হোসেন ,আবু তাহের দুলাল,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদা বেগম,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী,আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি আনিসুর রহমান প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২৪,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit