শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে ক্যারিয়ার গড়ার সুযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ এমওডিসি সেনাবাহিনী সৈনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০২৫ সালে এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে শুধু পুরুষ প্রার্থী নেওয়া হবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ (জিডি), করণিক এবং আর্মোরার ট্রেডে আবেদন করতে পারবেন। এ ছাড়া এমওডিসি সদস্যদের সন্তানেরাও (এমএস) প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের বয়স

১৬ মার্চ ২০২৫ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শিক্ষাগত যোগ্যতা

সাধারণ ট্রেড: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–২.০০ পেয়ে উত্তীর্ণ

করণিক ট্রেড: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।

আর্মোরার ট্রেড: এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগ)।

অন্যান্য যোগ্যতা

উচ্চতা: ১ দশমিক ৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১ দশমিক ৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।

ওজন: ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।

বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত ৩২ ইঞ্চি

চোখ: ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।

সাঁতার: সাঁতার জানা আবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/বিবাহবিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।

আবেদনের অযোগ্যতা

সরকারি চাকরি থেকে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে প্রত্যাহারকৃত/বরখাস্তকৃত।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীরা মোবাইলে খুদে বার্তা ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে খুদে বার্তা পাঠাতে হবে। মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে আবেদনের জন্য ইংরেজিতে সৈনিক লিখে এসএসসি পাসের বোর্ডের প্রথম তিন অক্ষর, রোল নম্বর, পাসের সাল, জেলা কোড ও ট্রেড কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রথম খুদে বার্তার পর প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করে একটি পিন নম্বর পাঠানো হবে। পিন নম্বর পেলে আবার খুদে বার্তা পাঠাতে হবে।

এক্ষেত্রে আবেদন ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। দ্বিতীয় খুদে বার্তার পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি দিয়ে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি আপলোড করতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।

আবেদন ফি

প্রতি আবেদনের জন্য ফি মোট ৩০০ টাকা (ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা)।

সুযোগ-সুবিধা

প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৮ হাজার ৮০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশাবলি জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য দেওয়া হবে। সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ। ভর্তুকি মূল্যে রেশনপ্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা–সুবিধা রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit