সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

ফের আলোচনায় রাহুলের ‘দ্বৈত নাগরিকত্ব’ ইস্যু, যা বলল হাইকোর্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভার প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে বিজেপি। তবে এবার ভারতের এলাহাবাদ হাইকোর্টে এই প্রসঙ্গে সিবিআই তদন্তের দাবি জানিয়ে একটি জনস্বার্থ মামলা করেন কর্ণাটকের বাসিন্দা এস ভিগনেশ শিশির ৷ ভিগ্নেশ শিশির এলাহাবাদ হাইকোর্টে দাবি করেন, রাহুল গান্ধী যে শুধু ভারতের নাগরিক নন, তার যথেষ্ট প্রমাণ তার হাতে রয়েছে। 

ওই বিজেপি নেতা আদালতে দাবি করেছেন, রাহুলের নাগরিকত্ব নিয়ে তথ্য জানতে তিনি বৃটেনের সরকারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিছু তথ্য তারা দিয়েছেন। তবে সব তথ্য গোপনীয়তার খাতিরে দেয়নি। এ বিষয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। কেন্দ্রেরও উচিত, এ বিষয়ে হস্তক্ষেপ করা। 

মামলাকারীর দাবি, রাহুল গান্ধীর কাছে বৃটেনের নাগরিকত্ব রয়েছে। সুতরাং, ভারতীয় নির্বাচনে তার লড়াইয়ের কোনও অধিকার নেই। এলাহাবাদ হাইকোর্ট এ বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে। আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। এর আগে এই মামলার শুনানি চলাকালীন কেন্দ্র সরকারের কাছে এই বিষয়ে মতামত জানতে চেয়েছিল এলাহাবাদ হাইকোর্ট ৷ ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের আওতায় কেন্দ্র এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ নিয়েছে, সেই বিষয়ে জানতে চেয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় এলাহাবাদ উচ্চ আদালতের বিচারপতি রঞ্জন রায় ও ওমপ্রকাশ শুক্লার ডিভিশন বেঞ্চ ৷

বিচারপতিরা জানান, কোনও সিদ্ধান্তে আসার আগে এই বিষয়ে কেন্দ্র সরকার তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কী মতামত রয়েছে তা জানাতে হবে। কেন্দ্রকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেয়ার জন্য ২৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয় আদালতের তরফে। সেই নির্দেশ মেনেই সমস্ত তথ্য আদালতে পেশ করেছে কেন্দ্র । রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে। এর আগে দিল্লি হাইকোর্টে এই একই অভিযোগে মামলার করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। 

স্বামীর দাবি, বৃটিশ সংস্থা ব্যাকপ্স লিমিটেডের মাধ্যমে ২০০৫ এবং ২০০৬ সালে রাহুলের দাখিল করা বার্ষিক রিটার্ন সংক্রান্ত নথিগুলি তাঁর বৃটেনের নাগরিকত্বের প্রমাণ। এছাড়া ইংল্যান্ডে রাহুলের নামে থাকা একটি কোম্পানির ঘোষণাপত্রে, নিজেকে ইংল্যান্ডের নাগরিক হিসেবে উল্লেখ করেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit