রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হেসেন বিশ্বনেতৃবৃন্দের প্রতি সংলাপ উৎসাহিত করার, দায়িত্বের সাথে এআই ব্যবহার করার এবং সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

পররাষ্ট্র বিষয়ক মাননীয় উপদেষ্টা পর্তুগালের ক্যাসকেসে ইউনাইটেড নেশনস অ্যালায়েন্স অব সিভিলাইজেশনস (ইউএনএওসি) গ্রুপ অফ ফ্রেন্ডস হাই-লেভেল মিটিং-এর দশম গ্লোবাল ফোরামে বক্তৃতাকালে এ আহ্বান জানান।

বিশ্বে ক্রমবর্ধমান সংঘাত, জলবায়ু পরিবর্তন, ও ঘৃণাজনিত ক্রমবর্ধমান বিভাজনের সাথে লড়াইয়ের এক জটিল সন্ধিক্ষণে ‘শান্তিতে একতাবদ্ধ : আস্থা পুনরুদ্ধার, ভবিষ্যৎ পুনর্গঠন’ প্রতিপাদ্য নিয়ে ২৫-২৭ নভেম্বর এ ফোরাম অনুষ্ঠিত হচ্ছে।

উপদেষ্টা তার বক্তৃতায় শান্তি ও মানবতার প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার তুলে ধরে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের থ্রি জিরো রোডম্যাপের আওতায় স্থায়িত্ব উৎসাহিত করতে জাতীয় নিষ্ঠার ওপর জোর দেন, যা শূন্য কার্বন নির্গমন, শূন্য দারির্দ্য ও শূন্য বেকারত্বের কল্পনা করে।

দায়মুক্তির সাথে গাজায় গণহত্যা অব্যাহত থাকার কথা উল্লেখ করে তিনি সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা এবং আগামী প্রজন্মের জন্য সহযোগিতার নিরিখে একটি ভবিষ্যৎ নির্মাণে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

ফোরামের সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বুয়েনো, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী পাওলো রেঞ্জেলের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বাণিজ্য, অবকাঠামো, রেলপথ ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নেতৃবৃন্দ উচ্চ পর্যায়ের সফর ও সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপরও জোর দেন।

নেতৃবৃন্দ রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা, বাংলাদেশের এলডিসি-উত্তরণ থেকে উদ্ভূত চ্যালেঞ্জ এবং গাজা ও লেবাননে ইসরাইলের আগ্রাসনের কারণে সৃষ্ট ভয়াবহ মানবিক পরিস্থিতিসহ মূল বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যাবলি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে আলোচনায় ওঠে আসা চ্যালেঞ্জ মোকাবেলা এবং শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নের জন্য বহুপক্ষীয় প্ল্যাটফর্মে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit