শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার

জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

ডেস্ক নিউজ : জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীর নেতৃত্ব ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পর্যাপ্ত অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ বাড়াতে জেন্ডার-সংবেদনশীল পরিকল্পনা গ্রহণের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তর্জাতিক কার্যক্রম আরও কার্যকরভাবে সমন্বয়ের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি জলবায়ুবিষয়ক উইং প্রতিষ্ঠা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে এ উইং কাজ করবে।

রুবিনা ফেরদৌসী আরও জানান, সিসিজিএপির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জেন্ডার-সংবেদনশীল অভিযোজন কার্যক্রমের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প পরিকল্পনা তৈরি করেছে। অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েও খাতভিত্তিক অভিযোজন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিসিজিএপি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ কাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সক্ষমতা বাড়ানোর কার্যক্রম নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্যানেল আলোচনায় বক্তারা বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) এবং জলবায়ু পরিবর্তন ও জেন্ডার কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত নীতিগত অঙ্গীকারগুলোকে বাস্তব খাতভিত্তিক কর্মসূচি, প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও পরিমাপযোগ্য ফলাফলে রূপ দিতে হবে। এ জন্য পরিকল্পনা গ্রহণের শুরু থেকেই জেন্ডার সমতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা জরুরি।

তারা বলেন, জেন্ডার-সংবেদনশীল অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে সরকারি বাজেটের পাশাপাশি উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে হবে। বিশেষ করে জেন্ডার-সংবেদনশীল বাজেট প্রণয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু অভিযোজন প্রকল্প বাস্তবায়নে কার্যকর অর্থায়ন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে নারীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই অভিযোজন কার্যক্রমে তাদের চাহিদা ও অগ্রাধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে।

আলোচনায় বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান (জিএপি) বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা ও অগ্রগতিও তুলে ধরা হয়। বক্তারা বলেন, জেন্ডার-সংবেদনশীল জলবায়ু সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের সিসিজিএপি একটি বাস্তবভিত্তিক কাঠামো হিসেবে কাজ করছে। তবে এর কার্যকর বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আন্তমন্ত্রণালয় সমন্বয়, পর্যাপ্ত অর্থায়ন এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ জরুরি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ধরিত্রী কুমার সরকার, ইউএন উইমেনের সদর দপ্তরের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নবিষয়ক নীতি উপদেষ্টা ভেঙ্গে নিয়িরিঙ্গো, ফরাসি উন্নয়ন সংস্থা এএফডির কৌশল বিভাগের ফোরসাইট ও জলবায়ুবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা অ্যালেক্সিস বোনেল এবং এশিয়া-প্যাসিফিক রিসোর্স অ্যান্ড রিসার্চ সেন্টার ফর উইমেনের জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা নিকা কাস্তিলো। ইউএন উইমেন বাংলাদেশের প্রোগ্রাম বিশেষজ্ঞ এবং জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও মানবিক সহায়তা বিভাগের প্রধান দিলরুবা হায়দারের সঞ্চালনায় প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কপ৩১-পরবর্তী সময়ে বাংলাদেশে জেন্ডার-সংবেদনশীল জলবায়ু কার্যক্রম ত্বরান্বিত করতে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে সরকার, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা। একই সঙ্গে বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা অন্যান্য দেশের জন্যও কার্যকর দৃষ্টান্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৬,/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit