সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর চীন সফরের ফল বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ সিইআইজেড : চীনা রাষ্ট্রদূত মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  ফলজ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ।

মায়ামির কোচ হিসেবে মাচেরানোকে পেলেন মেসি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : অবশেষে ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন লিওনেল মেসির সতীর্থ হাভিয়ের মাচেরানো। মায়ামির কোচ হওয়ার আগে মাচেরানো সর্বশেষ কোচ ছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও অলিম্পিক দলের। 

এর আগে মেসি ও মাচেরানো জাতীয় দলে দীর্ঘদিন সতীর্থ হিসেবে ছিলেন। তারা বার্সেলোনাতেও খেলেছেন একসঙ্গে। সেই সূত্রে আরও তিন সাবেক সতীর্থকেও কোচিং করাতে যাচ্ছেন মাচেরানো। 

বার্সেলোনার দিনগুলোতে যে খেলেছিলেন সার্জিও বুসকেটস, লুইস সুয়ারেজ আর জর্দি আলবার সঙ্গেই। 

টাটা মার্টিনো ইন্টার মায়ামির দায়িত্ব ছাড়ার পর দলটির সম্ভাব্য কোচের তালিকায় জাভি হার্নান্দেজের নাম শোনা যাচ্ছিল। সঙ্গে ছিল মাচেরানোর নামটা। 

আপাতত মাচেরানোর সঙ্গে তিন বছরের চুক্তি করেছে মায়ামি। চুক্তি সংক্রান্ত আনুষ্ঠিকতা শেষে মেসিদের সঙ্গে কাজ শুরু করবেন ৪০ বছর বয়সী মাচেরানো।

আর্জেন্টিনার রিভার প্লেটের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা মাচেরানো পেশাদার ক্যারিয়ারে খেলেছেন ব্রাজিলের করিন্থিয়ানস, ইংল্যান্ডের ওয়েস্ট হাম ও লিভারপুলে। ক্যারিয়ারের লম্বা একটা সময় স্পেনের বার্সেলোনায়। বার্সার হয়ে পাঁচবার লা লিগা জেতা মাচেরানো জিতেছেন দু’টি চ্যাম্পিয়নস লিগও। জাতীয় দলের হয়ে আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ। 

কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit