রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ সংগ্রহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরজের প্রথমটিতে আয়ারল্যান্ডকে ২৫৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডেতে এটিই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুরশিদা খাতুনের অপরাজিত ৯১ রানের ইনিংসে ভর করে ওয়ানডেতে ২৫০ রান করেছিল বাংলাদেশ নারী দল। সেটিই ছিল এতদিন টাইগ্রেসদের সর্বেোচ্চ দলীয় রানের রেকর্ড। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ছিল ৭ উইকেটে ২৩৪ রান, ২০২২ বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে। আর আজ (২৭ নভেম্বর) সব ছাড়িয়ে ২৫২ রানের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়লো বাংলাদেশের মেয়েরা।

মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান আসে সুপ্তার ব্যাট থেকে। সেঞ্চুরির জন্য যখন ৪ রান বাকি তখন বল বাকি ছিল ৭টি। কিন্তু ৪৯তম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন এই টপ অর্ডার ব্যাটার। ফ্রেয়া সারজেন্টের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন সুপ্তা। ৮৯ বলের ইনিংসটি ১৪টি চারের মারে ইনিংসটি সাজান সুপ্তা। এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। এর আগে সর্বোচ্চ ছিল ৭৪ রান।

বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ফারজানা হক-মুর্শিদা খাতুন। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ৫৯ রান। মুর্শিদা ৩৮ রানে আউট হলে ভাঙে এই জুটি। এরপর শুরু হয় ফারজানা-সুপ্তার জুটি। এই জুটি থেকে আসে ১০৪ রান। বাংলাদেশ পায় বড় রানের ভীত।

৬১ রানে ফারজানার আউটে ভাঙে এই জুটি। তখনো সাবলীল খেলছিলেন সুপ্তা। জ্যোতির সঙ্গে গড়েন ৬১ রানের জুটি। ২৮ বলে ২৮ রান করেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। সুপ্তা আউট হলে স্বর্ণা আক্তার-সোবহানা মোস্তারি ইনিংস শেষ করে আসেন। স্বর্ণা ১৩ ও সোবহানা ৫ রানে অপরাজিত ছিলেন।

আইরিশদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফ্রেয়া। ১টি করে উইকেট নেন লাউরা ডিলানি ও অ্যামি মাগুইর।

কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit