শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরনে মনিরামপুরে স্মরনসভা

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরনে মঙ্গলবার যশোরের মনিরামপুরে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় পরিষদের মিলনায়তনে আয়োজিত স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা।

উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরন সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, মোহাম্মদ মুছা, বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, উপজেলা জামায়াতের নায়েব আমীর মহিউল ইসলাম, সুশীল সমাজের প্রতিনিধি সহকারি অধ্যাপক মুহিবুল্লাহ, ছাত্রসমন্বয়ক ফয়সাল মাহমুদ, তাসনিম হাসান বর্ষা প্রমুখ।

এ সময় অন্যান্য বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুম, থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) পলাশ বিশ^াস, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ীক, শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। পরে অধ্যক্ষ মফিজুর রহমানের পরিচালনায় দোয়া মাহপিল অনুষ্ঠিত হয়।

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit