মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১০১ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া ঢাকা রপ্তানি  প্রক্রিয়াকীকরণ এলাকা (ডিইপিজেড) এর লেনী ফ্যাশন লি: এবং লেনী এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা পাওনাদি আদায়ের দাবীতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল কর্মসূচি পালন করছেন। অবরোধ চলাকালীণ সময়ে মহাসড়ক দিয়ে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ার ডি-ইপিজেডের সামনের মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় যতক্ষণ পর্যন্ত তাদের বকেয়া বেতন পরিশোধ না করা হবে, ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ ও অবরোধ চালিয়ে যাবেন বলে হুশিয়ারি সংকেত দেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, প্রায় চার বছর আগে করোনার দোহাই দিয়ে ২০২০ সালে লেনী ফ্যাশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে কারখানা লে-আউট ঘোষণা করা হয়। কিন্তু শ্রমিকদের পাওনা ওই বছরের জানুয়ারী মাসের বেতন এবং সার্ভিস বেনিফিট না দিয়ে কর্তৃপক্ষ তালবাহানা শুরু করে। একপর্যায়ে আন্দোলনের মুখে বার-বার শ্রমিকদের পাওনাধি পরিশোধের আশ্বাস দেয়া হয়। কিন্তু বিগত চার বছরেও তা পরিশোধ করা হয়নি। সর্বশেষ চলতি মাসের (নভেম্বর) ৩০ তারিখ শ্রমিকদের সকল পাওনাধি পরিশোধের দিন ধার্য করে বেপজা কর্তৃপক্ষ। কিন্তু এ সংক্রান্ত কোন চিঠি কিংবা নোটিশ আকারে এখনো দেয়া হয়নি। তাই বাধ্য হয়েই আজ (মঙ্গলবার) বকেয়া বেতন, আন লিভ সার্ভিস বেনিফিট পরিশোধের দাবী জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। ‌ 
শাহিদা পারভীন সুমি নামের লেনি ফ্যাশন ইউনিট ওয়ানের এক নারী শ্রমিক জানান, তিনি ওই কারখানায় সুয়্যিং হাইস্কেল অপারেটর পদে ১৭ বছর চাকুরী করেছেন। ২০২০ সালে একদিনের বন্ধ দিয়ে পাওনাধি পরিশোধ না করে কারখানা লে-আউট ঘোষণা করে কর্তৃপক্ষ। এব্যাপারে বার-বার পাওনা পরিশোধের আশ্বাস দেয়া হয়। কিন্তু চার বছর পার হয়ে গেলেও এখনো পাওনাধি পরিশোধ করেননি। চারটি ইউনিটের প্রায় সাড়ে সাত হাজার শ্রমিকের প্রায় ৬৬ কোটি টাকা পাওনা রয়েছে। কিন্তু এরই মধ্যে কর্তৃপক্ষ দুটি ইউনিট বিক্রি করে দিয়ে ৮৪ কোটি টাকা নিয়ে গেলেও শ্রমিকদের কোন পাওনা দেয়া হয়নি। অথচ, পাওনাদি পরিশোধ না করে, কারখানা পূনরায় চালু করা হয়েছে। অবিলম্বে তাদের পাওনাদি বেপজা কর্তৃপক্ষকে পরিশোধের দাবী জানান। 
হাসেম মোল্লা, রিনা ও আখী সহ আরো বেশ কয়েকজন শ্রমিক জানান, পাওনাদি পরিশোধের জন্য বার-বার তারিখ পরিবর্তন করে। তবে নভেম্বর মাসের ৩০ তারিখ সকল পাওনাধি দেয়ার তারিখ দেন বেপজা থেকে। কিন্তু এ সক্রান্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি। অবিলম্বে সকল পাওনা পরিশোধ করে দেয়ার দাবীও জানান তারা। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। আমরা বেপজা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত আছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit