শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

বিনামূল্যে আইন সহায়তা সম্পর্কে মানুষকে বেশি করে জানাতে হবে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : আইনগত অধিকার বিষয়ে মাঠপর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষে লাইট হাউসের প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান।

তিনি তার বক্তব্যে বলেন, লিগ্যাল এইড বা আইনগত সহায়তার বিষয়টি মাঠপর্যায়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে। প্রচারণায় অন্যান্য কর্মসূচির মধ্যে গম্ভীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন তিনি। প্রচারণা কর্মসূচিতে স্কুল ও মহিলা কলেজে বিতর্ক প্রতিযোগিতা যুক্ত করার প্রস্তাব করে জেলা ও দায়রা জজ বলেন, মেয়েদের নিয়ে বিতর্ক করা হলে তারা জাতীয় আইনগত বিষয়ে জানতে পারবে। তিনি বলেন, মামলা পরিচালনার ক্ষেত্রে প্যানেল আইনজীবীদের মধ্যে আস্থার জায়গাটা তৈরি করতে হবে।

তিনি জানান, এই প্রকল্পটি সরকারের প্রকল্প। লাইট হাউসকে দিয়ে বাস্তবায়ন করা হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মো. হায়দার খোন্দকার, ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম। সভা পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার এবং সিনিয়র সহকারী জজ বেগম রুখশানা খানম। মুক্ত আলোচনায় অংশ নেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলাইমান বিশু ও সাধারণ সম্পাদক একরামুল হক পিন্টু, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল ওদুদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি রবিউল হক দোলন, সরকারি কৌঁসুলি মোসাদ্দেক হোসেন কাজলসহ অন্যরা।

সভায় আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন, প্রকল্প সমন্বয়কারী মো. সিদ্দিকুল আলম মামুন, প্রকল্প কর্মকর্তা মো. সালাহ উদ্দিন ও উপপরিচালক সাদিক আল হায়াত। সভায় লাইট হাউসের আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্পের পরিচিতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, লাইট হাউস চাঁপাইনবাবগঞ্জসহ রাজশাহী বিভাগের ৪ জেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে এবং অসহায় দরিদ্র বিচারপ্রার্থীদের বিশেষ করে নারী-শিশু, আদিবাসী, চরাঞ্চল ও দুর্গম এলাকায় বসবাসকারী জনগণের বিচারিক সেবা প্রাপ্তি নিশ্চিতকরণের জন্য কাজ করছে। এছাড়াও লাইট হাউস জনগণের মাঝে সরকারি খরচে লিগ্যাল এইডের বিভিন্ন সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে।

প্রকল্প পরিচিতি সভায় উপস্থিত অংশগ্রহণকারীদের যার যার অবস্থান হতে সরকারি আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং লাইট হাউসের কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসের সহযোগিতায় এবং দি ইউএসএআইডি’র আইন সহায়তা অ্যাক্টিভিটি নামে প্রকল্পটি চাঁপাইনবাবগঞ্জের সদর, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় বাস্তবায়ন করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit