শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

বেনাপোল আন্তঃজেলা ও দূরপাল্লার পরিবহন ধর্মঘট অনিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা ভোগান্তিতে যাত্রিরা

মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা ।
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

মনিরুল ইসলাম মনি : শার্শা(যশোর)সংবাদদাতা : গত ৪ দিন ধরে বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল রুটে পরিবহন মালিক ও শ্রমিক মিলে দূর পাল্লার পরিবহন ধর্মঘট অনিদিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেছে।যে জন্য চরম ভোগান্তিতে পড়েছে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রিরা। গদ ২২ নভেম্বর শুক্রুবার থেকে অনিদিষ্ট কালের জন্য এ ধর্ম ঘটের ডাকদেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।

বেনাপোল পরিবহন ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে ভারতগামী পাসপোর্ট যাত্রিদের সেবায় বেনাপোল স্থল বন্দরের ইমিগ্রেশন চেকপোষ্টের আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার করতেন পরিবহন ব্যবসায়ীরা। এরপর হঠাৎ করে হত বৃহস্পতিবার শার্শা উপজেলা প্রশাসন উদ্ধর্তন কতৃপক্ষের নির্দেশনা মোতাবেক বেনাপোল পৌরগেট সংলগ বেনাপোল চেকপোষ্ট থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে পৌর বাস টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনের বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে।

তবে যাত্রিদের সুবিধায় রাতে ভারতগামী পাসপোর্ট যাত্রিদের বহনকারী বাস গুলো বেনাপোল ইমিগ্রেশন চেকপোষ্টের বাস টার্মিনালে যেতে বাধা নেই। হঠাৎ করে রাতের বাসগুলো চেকপোষ্টে ঢুকতে না দিয়ে পৌর টার্মিনালে নামালে শুরু হয় যাত্রি ভোগান্তি। এতে পাসপোর্ট যাত্রিদের ভোগান্তি ও রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটায় বেনাপোল রুটে সারা দেশের সাথে পরিবহন চলাচল অনিদিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিকেরা।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit