শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

পাবনায় বিএনপি নেতার বিরুদ্ধে বিক্ষোভ এলাকাবাসীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : সাদুল্লাপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে‌ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সাদুল্লাপুর ইউনিয়নের স্বরূপপুরে-শ্রীকোল এলাকায় বিক্ষোভ করেন‌ স্থানীয়রা। এসময় তারা বিএনপি নেতা বুলাল ও কুদ্দুস মুন্সীর বিরুদ্ধে নানা স্লোগান দেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, হাসিনা সরকারের দোসর সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদ্দুস মুন্সী বিগত ১৭ বছর এলাকায় বিএনপিসহ স্থানীয় লোকজনের ওপর নির্যাতন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার কারণে ৫ আগস্ট বিপ্লবের পর থেকে আত্মগোপনে চলে যান।

ফ্যাসিবাদের দোসর এ পলাতক আওয়ামী লীগ নেতা ৫ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলার একজন আসামি। এই পলাতক আসামি ও তার সন্তানদের বিএনপি নেতা রেহানুল ইসলাম বুলাল সম্প্রতি নিজে সরেজমিনে উপস্থিত থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে বাড়িতে উঠিয়ে দিয়েছেন।

এবিষয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালের মন্তব্য পাওয়া যায়নি। তবে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, ‘বিভিন্ন মাধ্যমে শুনেছি বুলাল কুদ্দুস মুন্সির ছেলে নাকি বাড়িতে উঠিয়ে দিয়ে আসছে। বিষয়টি নিয়ে কেউ সাংগঠনিকভাবে অভিযোগ দিলে আমরা তদন্তের আওতায় নিয়ে আসব।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit