বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

বিকেল পর্যন্ত রিকশাচালকদের অপেক্ষা করতে বললেন ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়টি বিকেলের মধ্যেই চেম্বার আদালতে উঠবে। তাই বিকেল পর্যন্ত রিকশাচালকদের অপেক্ষা করতে বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ডিএমপির হেডকোয়ার্টারে ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেছেন, ‘এই মাত্র (দুপুর ১২টা ১৫ মিনিট) আমার কাছে খবর এলো আপনাদের বিষয়টির কাগজপত্র প্রস্তুত হচ্ছে। বিকেলেই চেম্বার আদালতে উঠবে। সুতরাং আপনাদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

ডিএমপি কমিশনার বলেন, বিকেল ৪টার পর রায় হলে আপনারা লিয়াজোঁ কমিটি করে আমাদের জানান, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলব। আমার এখন আর কিছু বলার সুযোগ নেই। রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সভায় রিকশা-ভ্যানে চাঁদাবাজি প্রসঙ্গে ইউনিয়নের নেতারা অভিযোগ করলে শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনারা পাড়া-মহল্লায় কমিটি করেন, সেখানে আমার থানার ওসি থাকবে। যদি কোনো ওসি আপত্তি করেন, তবে সে নাই হয়ে যাবে। আমি চাঁদাবাজির বিপক্ষে। চাঁদাবাজির ঘটনায় যদি আমার বাহিনীর কেউ জড়িত থাকে, তবে সেটা আমার নজরে আনেন।

তিনি বলেন, মামলাযোগ্য কোনো ঘটনায় যদি ডিএমপির কোনো থানার ওসি মামলা না নেয় বা টালবাহানা করে তবে সেটা আমাকে জানান। আমি ওই ওসিকে সরিয়ে দেব।

গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এ আদেশের পর থেকে রায় স্থগিত করার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২৪,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit