শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

ট্রাম্পের কৃষিমন্ত্রী হচ্ছেন ব্রুক রলিন্স

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। স্থানীয় সময় শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় কৃষিমন্ত্রীর নাম ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। আর এর মধ্য দিয়ে ট্রাম্পের নতুন প্রশাসনের সবকটি পদে মনোনয়ন দেয়া শেষ হলো।

এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক মার্কিন কৃষকদের রক্ষা করার প্রচেষ্টার নেতৃত্ব দেবেন, তারা (কৃষক) সত্যিই আমাদের দেশের মেরুদণ্ড।’
  
ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্স আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের প্রধান হিসেবে কাজ করছেন। তবে ট্রাম্পের প্রথম মেয়াদেও তিনি হোয়াইট হাউসে কাজ করেছেন। তখন ব্রুককে অফিস অব আমেরিকান ইনোভেশনের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। এছাড়া হোয়াইট হাউসের অভ্যন্তরীন নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
 
ব্রুক রলিন্স টেক্সাসের এঅ্যান্ডএম ইউনিভার্সিটি থেকে কৃষি উন্নয়ন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। উচ্চশিক্ষা শেষে তিনি তার পেশাজীবন শুরু করেছিলেন একজন আইনজীবী হিসেবে।
  
আগামী বছর ট্রাম্প ক্ষমতায় আসার পর সিনেটে মন্ত্রীদের অনুমোদনের পর কৃষিমন্ত্রী হিসেবে খামারের ভর্তুকি, কেন্দ্রীয় সরকারের পুষ্টি কর্মসূচি, মাংস খাতে পরিদর্শন এবং দেশের খামার, খাদ্য ও বনজ শিল্পের অন্যান্য দিক তত্ত্বাবধান করবেন ব্রুক রলিন্স।
 
গত ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত ১৫ জনকে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। তবে তাদের নিয়োগ চূড়ান্ত হবে সিনেটের অনুমোদনের পর।

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit