বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

ডোমারে ডাঃ মুক্তি বিশ্বাসের চিকিৎসা সেবায় দীর্ঘ ১৫ বছর পর যমজ সন্তানের মা হলেন ইতি রানী

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি 
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পপুলার হাসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট গাইনী বিভাগের ডাঃ মুক্তি বিশ্বসের চিকিৎসা সেবায় দীর্ঘ ১৫ বছর পর যমজ সন্তানের মা হলেন ইতি রানী। এতে করে ইতি রানী ও সোমরু রায় দম্পতি অত্যান্ত খুশি।

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার হাজেরার ডাঙ্গা সাহাপাড়া এলাকার বাসিন্দা ইতি রানী ও সোমারু রায় দম্পতির বিয়ে হয় বিগত ১৫ বছর পূর্বে। সেই থেকে দেশের বিভিন্ন জেলার ডাক্তারী, কবিরাজীসহ ঝাড়ফুক করে সন্তানের মা হতে না পারায় তাদের সংসার ভাঙতে বসেছে প্রায়। শেষে নিকটতম আত্নীয় পরামর্শে ডোমার পপুলার হাসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট গাইনী বিভাগের ডাঃ মুক্তি বিশ্বসের চিকিৎসা সেবা গ্রহন করে তারা।

অবশেষে সন্তান গর্ভেধারন করে ইতিরানী। গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে যমজ বেবী ছেলে ও মেয়ে সন্তানের জন্ম হয়। এতে করে ইতি রানী ও সোমারু রায় দম্পতির আনন্দের যেন শেষ নেই। সৃষ্টিকর্তা এবং ডাক্তারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এ বিষয়ে কনসালটেন্ট গাইনী বিভাগের ডাঃ মুক্তি বিশ্বাস বলেন, তাদের চিকিৎসাটি আমার কাছে একটি চ্যলেঞ্জ ছিল, আমি তাতে সফল হতে পেরেছি, মা ও শিশু সকলে সুস্থ্য রয়েছে।

উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান মামুনুর রশিদ বসুনিয়া সজীব জানান, ডোমার পপুলার হসপিটালের শুরু থেকে একাধীক বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এলাকার রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। অত্যাধুনিক যন্ত্রপাতি এবং চিকিৎসার মান উন্নয়নে আমরা নিরলস ভাবে কাজ করে যাবো। সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit