রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

উলিপুরে বিএনপি’র সভাপতির নামে ভূয়া ফেসবুক আইডি, থানায় জিডি

শিমুল দেব,উলিপুর, কুড়িগ্রাম
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৫০ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞার নামে ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করার ঘটনায় থানায় জিডি হয়েছে। উলিপুর থানার ওসি জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।জিডি সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নামে একটি আইডি ব্যবহার করে আসছেন।

হঠাৎ করে শনিবার (২৩ নভেম্বর) সকালে তিনি তার ফেসবুক আইডিতে ঢুকে দেখতে পান কে বা কারা তার নাম ও ছবি ব্যবহার করে আরেকটি ভূয়া আইডি খুলেছেন। ওই আইডি ব্যবহার করে বিভিন্ন ধরনের রাজনৈতিক পোষ্ট করছেন একটি মহল। বিষয়টি তিনি দেখতে পেয়ে থানায় জিডি করেন।
উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞা বলেন, একটি কুচক্রি মহল আমার নাম ও ছবি ব্যবহার করে ভূয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন ধরনের রাজনৈতিক পোষ্ট করছে।

বিষয়টি আমি দেখতে পেয়ে ভবিষ্যতের জন্য শনিবার বিকালে থানায় জিডি করেছি।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, ভূয়া ফেসবুক আইডি খোলার ঘটনায় জিডি হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

 

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit