মাইদুল ইসলাম মুকুল, ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগী সংগঠন ভয়েজ অব পাইকের ছড়া ও গ্রীন ভয়েস ভূরুঙ্গামারী শাখার উদ্যোগে মাদকবিরোধী সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার দুপুরে পাটেশ্বরী হাই স্কুল থেকে একটি সাইকেল র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। ‘ভয়েস অফ পাইকেরছাড়া’ প্রধান উপদেষ্টা মোর্শেদুর রহমান আনিস এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ”সম্মিলিতশিক্ষকপরিষদ’ ভূরুঙ্গামারী শাখার সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুল।
অনান্যদের মধ্যে ‘ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি’রযুগ্ম সাধারণ সম্পাদক শামীম সরোয়ার, ‘ভয়েস অফ পাইকেরছড়া’ এরসম্পাদকমন্ডলিরসদস্য মো: লিমন, ‘গ্রীনভয়েস, ভূরুঙ্গামারী শাখা’র উপদেষ্টা মো: শামীম হোসেনসহ বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বক্তব্য রাখেন।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:০৮