বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

দৌলতপুরে এসএসসি ব্যাচ ১৯৮৬ এর মিলন মেলা অনুষ্ঠিত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দৌলতপুর জোন এসএসসি ব্যাচ ১৯৮৬ প্রথম মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার আল্লারদর্গা ট্রেসল ইংলিশ ভার্সন স্কুলের অডিটরিয়ামে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রী কলেজের অধ্যাপক ও ট্রেসল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর আলম। আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এনামুল হক দেওয়ান, মিজানুর রহমান, আবুল কালাম আজাদ, মুখলেচুর রহমান, আলিমুদ্দিন, কাজী মোহাম্মদ আশরাফুল হক, আসমা আক্তার, নাজিম উদ্দিন আক্কেল প্রমূখ।

উপস্থিত সদস্য বৃন্দ জীবনের বিভিন্ন স্মৃতির কথা তুলে বক্তব্য রাখেন। এসময় প্রায় ১০০ জন বন্ধু উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক, ইঞ্জিনিয়ার-ডাক্তার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান হিসাবে এখন কর্মরত আছেন। দৌলতপুর জোনের অধীনে আল্লারদর্গা ও তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী বৃন্দ উপস্থিত থেকে ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ের এ মিলন মেলা সার্থক করার লক্ষ্যে বক্তারা বিভিন্ন পরামর্শ দেন।অনুষ্ঠান সূচির মধ্যে ছিল অভ্যর্থনা, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পৃথিবী থেকে যারা ইতিমধ্যে বিদায় নিয়েছেন তাদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা ও দোয়া। শুভেচ্ছা বক্তব্য, পরিচিতি অনুষ্ঠান, অভিব্যক্তি প্রকাশ বা স্মৃতিচারণ সহ গান ও আবৃতি।আগামী ঈদে আবারো মিলন মেলা কে সার্থক করার লক্ষ্যে সকলে উপস্থিত থাকার অভিমত ব্যাক্ত করেন।

 

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৪,/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit