রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

শীতের তীব্রতা বাড়বে কবে থেকে আবহাওয়া অফিসের বার্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা তিন দিন ধরে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের সর্ব উত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড় হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় এ জেলায় শীতের তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল ২১ নভেম্বর তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২০ নভেম্বর ১৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া ও আশপাশের এলাকায় শীতের পরশ বাড়ছে। সকালবেলা হালকা কুয়াশা ভেদ করে সূর্যের আলো ছড়িয়ে পড়লেও, শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। বিশেষ করে রাতের পরশে উত্তরের হিমেল বাতাসে শীত আরও বাড়ছে। স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়তে থাকে। মাঝরাতের পর ভোর পর্যন্ত কাঁথা ছাড়া ঘুমানো যাচ্ছে না।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোরে কাজ শুরু করেছেন বিভিন্ন শ্রমিক, দিনমজুর, চা ও পাথর শ্রমিক, ভ্যানচালক এবং কৃষকরা। শীতের কারণে শীতজনিত রোগও বেড়েছে। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে।

পঞ্চগড়, বিশেষ করে তেঁতুলিয়া, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত, তাই শীতের তীব্রতা অন্য জেলার তুলনায় অনেক আগে থেকেই অনুভূত হয়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে শীতের তীব্রতা থাকে বেশি। শীতের শুরুতেই বাজারে ভাপা, চিতুয়া, পৌকন পিঠার বিক্রি শুরু হয়েছে।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, এই তিন দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে এবং সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit